
শফিকুল স্টাফ রিপোর্টারঃগাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর কর্মজীবীদের জন্য নির্মাণাধীন আধুনিক আবাসিক ভবন ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান (বাসন ইউনিয়ন পরিষদ) এবং কাজীমুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ ও আলহাজ্ব আলা উদ্দিন চৌধুরী ইসলামিক কমপ্লেক্স-এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আলা উদ্দিন চৌধুরী।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. সুরুজ আহাম্মেদ, বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির এবং কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান।অনুষ্ঠানে বারি ও ব্রি-এর কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বিগণ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তারা বলেন, ‘অরাইজা টাওয়ার’ নির্মিত হলে বারি ও ব্রির কর্মজীবীরা আধুনিক, নিরাপদ ও মানসম্মত আবাসন সুবিধা পাবেন। এটি তাদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে ভবনটির সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়।




























