
শফিকুল স্টাফ রিপোর্টারঃনাগরিক সেবার মানোন্নয়ন এবং একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় যৌথভাবে এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ও প্রশাসক মহোদয় চলমান প্রকল্পসমূহের কাজের সার্বিক অগ্রগতি সরেজমিনে প্রত্যক্ষ করেন। এ সময় কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বাস্তবায়ন নিশ্চিতকরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। কর্তৃপক্ষ জানায়, নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।




























