
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।দলীয় পতাকা ও ব্যানার নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি ঘাটাইল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামআলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জাতীয় নির্বাহী কমিটি সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হাজী বিল্লাল হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হেলালসহ আরও অনেকে।





























