শিরোনাম
প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত চন্দনাইশে প্রবীণ সাংবাদিক মাও. মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী "মা" মোহছেনা খাতুন'র ইন্তেকাল রুকু থেকেই না ফেরার দেশে’,মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু মুরাদনগরে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ,১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২ শেরপুরে দরিদ্র অটোরিকশা চালক আশরাফুল হত্যার আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে ; আতঙ্কে বাদীপক্ষ কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৯ জুন ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৯ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:


রংপুরের গঙ্গাচড়া উপজেলায়  শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে দীর্ঘদিন ধরে চলা মাদক সেবন ও ধূমপানে বাধা দেওয়াকে কেন্দ্র করে পরিকল্পিত হামলায় স্কুল পরিচালকের ছোট ভাই গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্রের আঘাতে আহত ওই যুবক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আহত মো. শিহাব আব্দুল্লাহ আরাফাত  উপজেলার বেতগাড়ী ইউনিয়নের কিসামত শেরপুর এলাকার বাসিন্দা। তিনি শবনম শেহনাজ চৌধুরী আইডিয়াল মডেল স্কুলের পরিচালক মো. জিহাদ-আল-মাসুদের ছোট ভাই এবং একই প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।


এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল মাঠে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক নিয়মিতভাবে ধূমপান ও মাদক সেবন করে আসছিল। বিষয়টি নিয়ে স্কুল পরিচালক ও তার ছোট ভাই একাধিকবার বাধা দেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষার স্বার্থে এসব কার্যক্রম বন্ধ করতে সতর্ক করেন। এর জেরে অভিযুক্তরা তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পূর্ব শত্রুতার সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে তারা সুযোগ খুঁজে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে বলে দাবি করা হয়।


১৮ জুন রাত আনুমানিক ৮টার দিকে স্কুলের অভ্যন্তরে অফিস কক্ষে পরিচালক ও তার ছোট ভাই বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর শিহাব আব্দুল্লাহ আরাফাত পান আনার জন্য স্কুলের বাইরে যান। তিনি স্কুলের প্রধান ফটক অতিক্রম করে ফেরার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই ওৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ফেলে। এ সময় তারা ধারালো অস্ত্র (ছোড়া) নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তার মাথার পেছনে জোরালো আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে প্রথমে আশপাশে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।


এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সংবেদনশীল এলাকায় এমন ঘটনা উদ্বেগজনক এবং এর সুষ্ঠু তদন্ত প্রয়োজন। ভুক্তভোগী পরিবার গঙ্গাচড়া মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর ছবুর বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন

গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত

চন্দনাইশে প্রবীণ সাংবাদিক মাও. মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী "মা" মোহছেনা খাতুন'র ইন্তেকাল

রুকু থেকেই না ফেরার দেশে’,মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু

মুরাদনগরে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ,১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২

শেরপুরে দরিদ্র অটোরিকশা চালক আশরাফুল হত্যার আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে ; আতঙ্কে বাদীপক্ষ

রাজবাড়ীতে ২জন মাদক ব্যবসায়িক গ্রেপ্তার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

মুরাদনগরে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২

রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু

ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও নবীন-প্রবীণ সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত

চন্দনাইশে প্রবীণ সাংবাদিক মাও. মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী "মা" মোহছেনা খাতুন'র ইন্তেকাল

রুকু থেকেই না ফেরার দেশে’,মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু

মুরাদনগরে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ,১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২

শেরপুরে দরিদ্র অটোরিকশা চালক আশরাফুল হত্যার আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে ; আতঙ্কে বাদীপক্ষ

রাজবাড়ীতে ২জন মাদক ব্যবসায়িক গ্রেপ্তার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে