
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় গনভোটের গণরায় বাস্তবায়ন, গনহত্যার বিচার এবং গণঅভ্যুথানের ২য় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪.০০ ঘটিকায় ধুনট বাজারের ওয়ালটন শোরুমের সামনে ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি সহ:অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল করিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম বাচ্চু।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহম্মেদ , অধ্যাপক তরিকুল ইসলাম,কর্ম পরিষদের সদস্য আব্দুল ওহাব, মাহমুদ আলম লেবু প্রমুখ।





























