শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

গণঅভ্যুত্থানে নিহত-আহতদের খসড়া তালিকা হলেও নেই পূর্ণাঙ্গ তালিকা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সরকারি ও বেসরকারিভাবে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতের খসড়া তালিকা প্রকাশ করা হলেও এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি কেউই। এ কারণে যথাযথ চিকিৎসার অভাবে আহতদের অনেকের পঙ্গু হবার শঙ্কা চিকিৎসকদের। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি বলছে, স্বচ্ছতার জন্য কয়েক স্তরের যাচাই-বাছাই শেষে তালিকা তৈরি করা হচ্ছে। সেই সাথে আহতদের বিনা খরচে চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।


জুলাই গণঅভ্যুত্থানের দুই মাস পরও হাসপাতালে কাতরাচ্ছেন অসংখ্য ছাত্র জনতা। চিরতরে অঙ্গ হারিয়েছেন অনেকে। এখনও নিখোঁজ বহু মানুষ।


তবে আহত, নিহত কিংবা নিখোঁজের এ সংখ্যা ঠিক কত? যদিও এরইমধ্যে সরকারি, বেসরকারিভাবে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি বলছে, মৃতের সংখ্যা ১ হাজার ৪২৪ এর আশেপাশে। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৭০৮ জন। সরকারি, বেসরকারি পরিসংখ্যানের এই তারতম্য কেন? পূর্ণাঙ্গ তালিকাই বা কবে প্রকাশ হবে?


স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম বলেন, 'অনেকেই আমাদের সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাননি। অনেকে ট্রমাটাইজড, ভয় পাচ্ছে এখনও। অনেকে এমনও আছে যে আমার নাম কেটে দেন। আমার টিমের একজন মেম্বারকে নারায়নগঞ্জে পাঠাতে হয়েছে যে ওই পরিবারের সাথে দেখা করে বুঝিয়ে আসো যে তাদের কিছু হবে না, যদি হয় সেটা আমাদের ওপর দিয়ে হবে।'


স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. মাসউদুজ্জামান বলেন, 'হাসপাতালে যে রোগীরা ভর্তি ছিলেন, সেখানে তাদের যে তথ্য দেয়া আছে, এগুলো অনেক তথ্য নেই। অনেকের শুধু নাম দেয়া আছে ফোন নম্বর নেই, ঠিকানা নেই। এই অপূর্ণ তথ্যগুলো নিয়ে কাজ করা একটু ঝামেলা হয়ে যাচ্ছে।'


স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শাহরিয়ার হাসনাত তপু বলেন, 'কিছু ভেরিফিকেশন আমরা করেছি যেগুলো এখনও ওনারা করেননি। আমরা আমাদের স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে তাদের বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করে, কাগজ-পত্র নিয়ে ভেরিফাই করেছি।'


স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা বলছেন, শুধু পরিসংখ্যান নয়, এটিকে গণঅভ্যুত্থানের দলিল হিসাবে তৈরি করা হচ্ছে। তাতে চলছে কয়েক স্তরের যাচাই-বাছাই।


তারেকুল ইসলাম বলেন, 'আহত এবং শহীদদের সাহায্য পৌঁছানোই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য। এটা গণহত্যার একটা ডকুমেন্ট হতে যাচ্ছে, আমরা যত প্রমাণ পাচ্ছি সব আমাদের ডেটাবেজে সংগ্রহ করছি। এর সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে বিচার নিশ্চিত করা।'


পরিসংখ্যান বলছে, সারাদেশে আহতের সংখ্যা ২২ থেকে ২৫ হাজার। যার মধ্যে শুধু ঢাকার হাসপাতালে এখনও কাতরাচ্ছে ৩৫০ রোগী। ইতোমধ্যে গুরুতর দুই জনকে পাঠানো হয়েছে বিদেশে। বাকিদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি।


ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী রুবিনা প্রমি বলেন, 'ঢাকা মেডিকেলে বর্তমানে আন্দোলনে আহত ৪২ জন রোগী এখনও ভর্তি আছেন। আর আইসিইউতে আছেন চারজন। আর আগস্টের মাঝামাঝি থেকে তাদের চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি করা হয়েছে।'


খুব শিগগিরই নিখোঁজের তালিকা প্রকাশ করার কথা জানান, স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা। 


আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬