শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

হালুয়াঘাটে বন্য হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ধানখেত, দিশেহারা কৃষক

প্রকাশিত:বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাআদ মাহমুদ | হালুয়াঘাট প্রতিনিধি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ৫ নং গাজিরভিটা ইউনিয়নের আইলাতলী গ্রামে রাতের আঁধারে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে একদল বন্য হাতি। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে হাতির দল ধানখেতে ঢুকে ব্যাপক তাণ্ডব চালালে নষ্ট হয়ে যায় কৃষকদের কষ্টার্জিত ধান। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন এলাকার প্রান্তিক ও নিম্নআয়ের কৃষকরা। স্থানীয়রা জানান, রাতের দিকে সীমান্তবর্তী এলাকা দিয়ে একদল বন্য হাতি আইলাতলী গ্রামের লোকালয়ে প্রবেশ করে। পরে হাতির দল বিভিন্ন ধানখেতে ঢুকে ধানগাছ নষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। বছরের একমাত্র ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ভুক্তভোগী কৃষক মো. খুকন মিয়া বলেন, “ধান আমাদের স্বপ্নের ফসল। এই ফসলের ওপরই আমাদের জীবিকা নির্বাহ হয়। এই ফসল যদি হাতি নষ্ট করে ফেলে, তাহলে আমরা খাব কী? আমরা প্রশাসন ও সরকারের সরাসরি হস্তক্ষেপ চাই।” আরেক কৃষক ইব্রাহীম বলেন, “প্রতি বছর এভাবে পাহাড়ি হাতি এসে কৃষকের স্বপ্ন নষ্ট করে। আমরা এর স্থায়ী সমাধান চাই। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।” বন্য হাতির এমন আক্রমণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলায় শিশু, নারী ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। হাতির গতিবিধি নজরে রাখতে অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন। এদিকে বন্য হাতির এই আক্রমণের আগেই সীমান্তবর্তী এলাকার একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমরের সঙ্গে সাক্ষাৎ করে এলাকায় বন্য হাতির উপদ্রব ও স্থানীয় কৃষকদের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেন। প্রতিনিধি দলের সদস্যরা জানান, হাতির আক্রমণ থেকে ফসল ও মানুষের বসতবাড়ি রক্ষায় রাতে আলো জ্বালিয়ে হাতির গতিবিধি পর্যবেক্ষণের জন্য তারা কয়েকটি লাইটের আবেদন করেন। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর তাদের সমস্যার কথা শুনে প্রতিনিধি দলের চাহিদার তুলনায় আরও বেশি লাইট দেওয়ার আশ্বাস দেন বলে জানান তারা। কৃষকদের দাবি, সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির লোকালয়ে প্রবেশ ঠেকাতে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের সরকারি সহায়তা ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের ভাষ্য, বন্য হাতির বারবার লোকালয়ে প্রবেশ শুধু কৃষকের ফসলের ক্ষতিই করছে না, বরং সীমান্তবর্তী মানুষের জীবন ও জীবিকাকেও ঝুঁকির মধ্যে ফেলছে। তাই হাতির উপদ্রব ঠেকাতে দ্রুত স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী।


আরও খবর




অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২