শিরোনাম
চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জিয়া স্মৃতি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ১৬ মে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পবায় দলিল রেজিস্ট্রিতে 'চাঁদা' আদায় ও হয়রানির : প্রতিকার চেয়ে নতুন সমিতির আত্মপ্রকাশ আখাউড়ায় ডোবায় পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু রূপগঞ্জে এনসিপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মুরাদনগরে অনুমোদনহীন ক্লিনিকের কার্যক্রম বন্ধ করলেন স্বাস্থ্য কর্মকর্তা আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন ভান্ডারিয়ায় আখেরি মোনাজাত এর মাধ্যমে শেষ হলো ১০ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল গঙ্গাচড়ায় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে অনিয়মের অভিযোগ
রবিবার ০৩ মে ২০২৬
রবিবার ০৩ মে ২০২৬

হলিউডে প্রিয়াঙ্কা চোপড়া

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম। অনেক কাঠখড় পুড়িয়ে বলিউডে নিজের আসন পোক্ত করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা এই অভিনেত্রী দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কারসহ আরও বিভিন্ন পস্ন্যাটফর্ম থেকে বহু পুরস্কার অর্জন করেছেন।


তার পরেও একের পর এক দুঃসংবাদের সঙ্গী হওয়াই যেন ছিল প্রিয়াঙ্কা চোপড়ার জীবন ও অভিনয়ের অংশ। কখনো পরিবারে কখনো অভিনয় ছুটে যাওয়া কখনো বা ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে। সব মিলিয়ে দুঃসংবাদই অহরহ প্রিয়াঙ্কা চোপড়ার নিত্যসঙ্গী। তার ওপর একের পর এক ছবি যেমন ফ্লপ হচ্ছে আবার ব্যক্তিগত জীবনটাকেও টেনে নিয়ে যেতে পারছিলেন না মসৃণপথে। একপর্যায়ে হতাশায় বলিউড ছেড়ে হলিউডে পোক্ত স্থান করে নিলেন। বিভিন্ন সিরিজের পাশাপাশি করেছেন একাধিক সিনেমায় অভিনয়। এবার ফের দিলেন নতুন সিনেমার ঘোষণা। এই ছবিতে এক ঝাঁক হলিউড তারকার পাশাপাশি দেখা যাবে প্রিয়াঙ্কাকেও। তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি।


প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে দেখা যাবে কার্ল আরবানকে। খবর অনুযায়ী, অনেক দিন পরে হলিউডে জলদসু্যদের নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। আর প্রিয়াঙ্কা এই প্রথম জলদসু্যর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। দেশি গার্ল নিজেও জানিয়েছেন, একটা সময়ে ছিল, যখন আমরা ভাবতাম, ভালো মানুষ হলে তাকে ঈশ্বর জলদসু্য হওয়ার সুযোগ করে দেন।


এই ছবির খবর প্রকাশ্যে আসতেই প্রিয়াঙ্কার বর নিক জোনাস কী বললেন, সেটা নিয়ে আলোচনা তুঙ্গে। স্ত্রীর উদ্দেশে কথা বলার ভাষা নেই তার। তাই তো, ইমোজি দিয়েই কাজ চালালেন। প্রিয়াঙ্কার উদ্দেশে লিখলেন, আগুন!


এর আগে 'ডন' সিনেমার দুই কিস্তিতে শাহরুখকে সঙ্গ দেওয়া প্রিয়াঙ্কা বাদ পড়েন তৃতীয় কিস্তি থেকে। যে সিনেমাটি দিয়ে ১৯৭৮ সালে বলিউড কাঁপিয়েছেন অমিতাভ বচ্চন। এর পর রিমেক 'ডন'র মাধ্যমে ২০০৬ সালে শাহরুখকে দর্শকদের কাছে নতুনভাবে উপস্থিত করেন ফারহান আকতার। ২০১১ সালে এর দ্বিতীয় কিস্তি নির্মাণ করা হয়। এতেও ছিলেন শাহরুখ।


গত বছর থেকেই শোনা গেছে সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মিত হবে। আর সেখানে ডনরূপে হাজির হবেন রণবীর কাপুর। অর্থাৎ শাহরুখ খান বাদ! আসলে বাদ বললে ভুল হবে। শাহরুখই নাকি চরিত্রটি আর টেনে নিয়ে যেতে চাইছিলেন না। তাই ডনের তৃতীয় কিস্তি থেকে সরে গিয়েছেন। তার পরেই জানা গেছে, ডনের দুই কিস্তিতে শাহরুখকে সঙ্গ দেওয়া প্রিয়াঙ্কাও বাদ পড়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কিয়ারা আদভানি।


তবে কোনো দুঃসংবাদই প্রিয়াঙ্কাকে দমাতে পারেনি। নিজের মনোবলের জোরে সব দুঃসংবাদকেই আশ্চর্যজনকভাবে সামলে উঠতে পারেন এই নায়িকা। যিনি বলিউডে অনেক সুপার-ডুপার হিট সিনেমা উপহার দিয়েছেন। সেই বলিউড ছাড়িয়ে এখন তিনি হলিউডে। আমাদের নায়ক-নায়িকারা যেমন স্বপ্ন দেখেন ঢালিউড ছাড়িয়ে টলিউড বা বলিউডে অভিনয়ের। তেমনি বলিউডের নায়ক-নায়িকারা এখন কাজ করছেন বলিউড ছাড়িয়ে হলিউডে। ব্যক্তিজীবনে বহুবার প্রেমে জড়ানো প্রিয়াঙ্কা নাকি বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গেও প্রেমে জড়িয়ে ছিলেন। এমনও জানা যায়, শাহরুখ খান নিজেই প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে এর সবকিছু অস্বীকার করে শাহরুখ খান বলেছিলেন আমরা খুব ভালো বন্ধু তার চাইতে বেশি কিছু নয়।


মানুষের জীবন যেমন উত্থান-পতনের মধ্য দিয়ে চলে তেমন এই নায়িকার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। জীবনে যেমন সফলতা পেয়েছেন তেমনি কটাক্ষের শিকারও হয়েছেন বহুবার। তবে এসব উপেক্ষা করে নিজের চাইতে বয়সে ছোট নিক জোনাসকে ভালোবেসে বিয়ে করেছেন পিয়াঙ্কা চোপড়া। এ নিয়েও হয়েছেন নানা কটাক্ষের শিকার।


বলিউড দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রীকে দীর্ঘদিন ধরেই সিনেমায় দেখা যাচ্ছিল না বললেই চলে। অবশেষে বহুদিন পর অভিনেত্রী দিলেন নতুন সিনেমার খবর। তবে এবার আর বলিউডের সিনেমায় নয়। হলিউডের সিনেমায় অভিনয় করছেন ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জনকারী প্রিয়াঙ্কা এবং একবার টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হওয়া এই প্রিয়াঙ্কা চোপড়া নারী 'জলদসু্য' হওয়ার মতো আরও একটি সুসংবাদ দিলেন। সিনেমাটির নাম 'দ্য বস্নাফ, এ সিনেমাতে প্রিয়াঙ্কা স্কিন শেয়ার করবেন 'দ্য বয়েজ' খ্যাত অভিনেতা কার্ল আর্বানের সঙ্গে। সম্প্রতি এই খবরটি দিয়েছেন অভিনেত্রী নিজেই।


ইনস্টাগ্রামের কার্ল আর্বানের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, এখন এবং এর পরে যদি আমরা বেঁচে থাকি, ভালো থাকি, তা হলে ঈশ্বর আমাদের নতুন জলদসু্য হওয়ার অনুমতি দেবেন। সাহিত্যিক মার্ক টোয়েনের এই উক্তি প্রিয়াঙ্কা ইনস্টাগ্রাম স্টোরিতেও ভাগ করে নিয়েছেন। প্রিয়াঙ্কার পোস্টে ভালোবাসা জানিয়েছেন স্বামী নিক জোনাসও। পোস্টটি নিজের ইনস্টাগ্রামে ভাগ করেও নিয়েছেন। জানা গেছে, 'এজিবিও' স্টুডিও এবং 'অ্যামাজন এমজিএম স্টুডিও'র প্রযোজনায় তৈরি হবে এই সিনেমা। 'দ্য বস্নাফ একজন সাবেক মহিলা জলদসু্যর জীবনের রহস্যময় অতীতের গল্প বলবে। সাবেক জলদসু্যর ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তবে কবে থেকে শুটিং শুরু হবে কিংবা কবে নাগাদ মুক্তি পাবে এই সিনেমা, সেই সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।


উলেস্নখ্য, ১০ বছর ধরে হলিউডে কাজ করে এখন সারা বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী। গত বছর মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার হলিউড সিরিজ 'সিটাডেল'। এই সিরিজে প্রিয়ঙ্কার সঙ্গে দেখা গিয়েছে 'গেম অব থ্রোনস' খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন। অ্যাকশন ও রহস্য-রোমাঞ্চে ভরা আমেরিকান সায়েন্স-ফিকশন সিরিজ।



আরও খবর




ঢাকা বার অ্যাসোসিয়েশনে নির্বাচিত দৌলতপুরের মেহেদী হাসান, কেন্দ্রীয় যুবদলের শুভেচ্ছা

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক হলেন মধ্যনগরের চয়ন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন মধ্যনগরের সোহাগ

চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জিয়া স্মৃতি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

১৬ মে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরে হজ্জ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হুইপ আখতারুজ্জামান মিয়ার হরিসভা পরিদর্শন ও কুশল বিনিময়

নরসিংদী জেলা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক হলেন নিশাদ

বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম প্রকল্পে অনিয়মের অভিযোগ সাব-কন্ট্রাক্টরকে ছাত্রদল নেতার মারধরের ভিডিও ভাইরাল

গাংনীতে পাখিভ্যান চুরি হওয়ায় অনাহারে অর্ধহারে জীবন চলছে এক অসহায় পরিবারের

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র বর্ণাঢ্য উদ্বোধন

আত্মগোপনে থেকেও বেতন নিচ্ছেন সহকারী শিক্ষক

দেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন আজকের একেকজন শিশু বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

‎“উত্তরধানঘড়ায় যুব সমাজের উদ্যোগে ‎মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার

মধ্যনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব


এই সম্পর্কিত আরও খবর

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রাজশাহীতে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর নানা আয়োজন

বাবার গ্রেপ্তারের বিষয়ে যা বললেন পূজা চেরি

কেন এই অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেননি প্রিয়াঙ্কা?

সাবিলা নূরকে ‘বাংলার উরফি জাভেদ’ বলছেন নেটিজেনরা

জঁ-পল সার্ত্রের ‘ম সঁ স্কাপটুর’’ অবলম্বনে ‘চেম্বার অব বিয়িং’ উৎসবে বিশেষ প্রদর্শনী

অভিযোগ আর অপবাদের মাঝে শান্তি খুঁজছি: নুসরাত

মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট

‘নারীদের জন্য সুস্থ রাজনৈতিক পরিবেশের ব্যবস্থা করে দিতে পারছে না কেউই’

‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?