শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

হুমকির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতার অব্যাহতি,তদন্তে মিলতে পারে চূড়ান্ত শাস্তি

প্রকাশিত:শনিবার ১১ জুলাই ২০২৬ | হালনাগাদ:শনিবার ১১ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ) সরকারি কৃষক তালিকায় অনিয়মের অভিযোগ তুলে লিখিত আপত্তি করেছিলেন এক সাংবাদিক। অভিযোগ, সেই আপত্তির জেরেই মোবাইল ফোনে ভেসে আসে ভয়ভীতি ও হুমকির ভাষা।ঘটনাটি প্রকাশ্যে আসার পর শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এরই মধ্যে অভিযুক্ত যুবদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,সুনামগঞ্জ জেলা শাখা। দলটির দাবি,ঘটনার তদন্ত চলছে;অভিযোগের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা।জানা গেছে,সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি তালিকায় অনিয়মের অভিযোগ তুলে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আপত্তি জানান জাতীয় দৈনিক 'এদিন'-এর মধ্যনগর উপজেলা প্রতিনিধি শিহাব মিয়া। এর পরপরই তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত হন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ৩০ জুন মধ্যনগর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৮৯০ জন কৃষকের একটি সরকারি তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় সচেতন মহলে তালিকাটি নিয়ে প্রশ্ন ও সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে,প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশাপাশি কিছু অকৃষক,সচ্ছল ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্যের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।এ অবস্থায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রকৃত কৃষক,স্থানীয় বাসিন্দা এবং সাংবাদিক শিহাব মিয়া নিজ ওয়ার্ডের তালিকা পর্যালোচনা করে বিতর্কিত কয়েকটি নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আপত্তি দাখিল করেন। পরে উপজেলা প্রশাসন আপত্তিকৃত নামগুলো সাময়িকভাবে স্থগিত রেখে অবশিষ্ট তালিকার ভিত্তিতে সরকারি সহায়তা বিতরণ শুরু করে এবং অভিযোগ ওঠা নামগুলো পুনরায় মাঠপর্যায়ে তদন্ত ও যাচাই-বাছাইয়ের নির্দেশ দেয়।সাংবাদিক শিহাব মিয়ার অভিযোগ,লিখিত আপত্তিতে সাদ্দাম হোসেন ও তার পরিবারের একাধিক সদস্যের নাম উল্লেখ করায় তিনি ক্ষুব্ধ হয়ে ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন।শিহাব মিয়ার ভাষ্য অনুযায়ী,কল রেকর্ডে সাদ্দাম হোসেন বলেন,তোমার যদি এই গ্রামে থাকা লাগে, তবে এটা শেষ করা লাগবে। না হয় তোমার ঝামেলা হবে।এছাড়া তিনি আরও বলেন,গ্রামে থাকতে গেলে আমার সামনে পড়া লাগবে। সামনে পড়লে পরে বুঝিস।এসব বক্তব্যের পর তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন,আমি এলাকার মানুষের পক্ষ থেকে তাকে ফোন করেছিলাম। কথোপকথনের সময় আবেগের বশে কিছু কথা বলে ফেলেছি। তাকে হুমকি দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না।মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল বলেন,সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, "কৃষক তালিকা নিয়ে আপত্তির লিখিত আবেদন আমরা পেয়েছি। বিতর্কিত নামগুলো পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তালিকায় আপত্তি জানানোকে কেন্দ্র করে কোনো সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে,ঘটনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাদ্দাম হোসেনকে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ প্রেস বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার পরিপ্রেক্ষিতে সাদ্দাম হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।ঘটনাটি মধ্যনগরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।স্থানীয় সাংবাদিক,সচেতন নাগরিক ও বিভিন্ন মহলের মতে, সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে ধরা এবং জনস্বার্থে তথ্য প্রকাশ করা গণমাধ্যমের দায়িত্বের অংশ। এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রমাণিত অপরাধের ক্ষেত্রে যথাযথ আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণই জনআস্থা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।


আরও খবর




দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

ময়মনসিংহে গ্যাস সংকটের খবর সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙার চেষ্টা

গাইবান্ধা শহরের ২নং রেলগেট-জেলা পরিষদ মোড়ে তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো মানুষ

কুমিল্লা ১০ ও ৬০ বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত