শিরোনাম
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬

জামপুরে ব্যাপক গণসংযোগ ও পথসভায় জনগণের সেবায় পাশে থাকতে চাই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৭ জুলাই ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৭ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


​বিশেষ প্রতিনিধি:

আসন্ন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠ সরগরম করে তুলেছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু দিনরাত ব্যাপক গণসংযোগ, নির্বাচনী সালাম বিনিময় ও পথসভা করে যাচ্ছেন। ​গতকাল শুক্রবার (১৭ জুলাই) তিনি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাহেনা ও আমবাগ বাজার থেকে শুরু করে পেরাবো গ্রাম হয়ে পেরাবো বাজার পর্যন্ত দিনব্যাপী এক বিশাল গণসংযোগ ও পথসভা করেন। ​গণসংযোগকালে জাকির হোসেন বাবু স্থানীয় হাট-বাজারের ব্যবসায়ী, পথচারী ও সর্বস্তরের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন। এ সময় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ​পথসভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে জাকির হোসেন বাবু বলেন,রাজনীতি করি জনগণের কল্যাণে কাজ করার জন্য। আমি সবসময় জামপুর ইউনিয়নের জনগণের সুখে-দুখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। দীর্ঘদিন পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় জনগণ চাচ্ছেন জামপুর ইউনিয়নে একজন যোগ্য, সৎ ও ভালো মানুষ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হোক। ​নিজের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন সোনারগাঁও থানা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে চরম প্রতিকূল পরিবেশেও সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করেছি। সবসময় সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছি। মূলত জনগণের ভালোবাসায় এবং তাদের অনুরোধেই আমি এবার জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে নেমেছি।


​তিনি আরও বলেন, জনগণকে প্রাতিষ্ঠানিক ও বৃহৎ পরিসরে সেবা করতে হলে একটি জনপ্রতিনিধিত্বমূলক পদের প্রয়োজন। তাই জামপুরবাসীর ইচ্ছার সাথে একাত্মতা প্রকাশ করে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি যতদিন বেঁচে আছি, এই ইউনিয়নের মানুষের সেবা করে যেতে চাই। আসন্ন নির্বাচনে সফল হতে আমি জামপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি। ​উক্ত গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা জাকির হোসেন বাবুকে জামপুর ইউনিয়নের যোগ্য কান্ডারি হিসেবে উল্লেখ করে আগামী নির্বাচনে তাকে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।


আরও খবর




"মাটির মা ফাউন্ডেশন" নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

"মাটির মা ফাউন্ডেশন" বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

পঞ্চগড়ের বোদায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১/১১-এর মামলায় খালাস পেলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ

৫০০ কক্ষে অবৈধ গ্যাস! কাশিমপুরে জরিমানা ১ লাখ

যেখানে মাদক, সেখানেই আটক’ মধ্যধানঘড়াকে মাদকমুক্ত ঘোষণা দিলেন চেয়ারম্যান জুলফিকার

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জেলা প্রশাসকের

জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় সারা দেশে ৩য় শেরপুর পৌরসভা

পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ

আজমিরীগঞ্জে ফলের দোকান থেকে মোবাইল নেওয়ার অভিযোগ,এসআইকে প্রত্যাহারের সুপারিশ

আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়


এই সম্পর্কিত আরও খবর

"মাটির মা ফাউন্ডেশন" নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

"মাটির মা ফাউন্ডেশন" বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

পঞ্চগড়ের বোদায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১/১১-এর মামলায় খালাস পেলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ

৫০০ কক্ষে অবৈধ গ্যাস! কাশিমপুরে জরিমানা ১ লাখ

যেখানে মাদক, সেখানেই আটক’ মধ্যধানঘড়াকে মাদকমুক্ত ঘোষণা দিলেন চেয়ারম্যান জুলফিকার

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭