শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

জাতিসংঘে নতুন বাংলাদেশকে চিনিয়েছেন ড. ইউনূস

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জাতিসংঘে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তৎপরতা নতুন করে বাংলাদেশের ভাবমূর্তি তৈরি করেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গ্রহণযোগ্যতা পেয়েছে জুলাই বিপ্লব কিংবা ২০২৪ এর গণঅভ্যুত্থান। পাচার করা অর্থ ফিরিয়ে আনা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার সমর্থন আদায় করতে তিনি সক্ষম হয়েছেন বলে মনে করেন তারা। তবে সবকিছু ছাপিয়ে কয়েক মাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে একটা গুণগত পরিবর্তনের আভাস দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর যখন স্বাধীন বাংলাদেশের পথচলা শুরু হয়, তখন থেকেই চলতে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা। স্বাধীনতার ঠিক তিন বছর পর ১৯৭৪ সালের এই সেপ্টেম্বর মাসেই আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এ যেনো ইতিহাসের আরেক পুনরাবৃত্তি। ৫০ বছর পরের অন্য এক সেপ্টেম্বর মাসেই জাতিসংঘে নতুন এক বাংলাদেশের নতুন পরিচয়। তার পেছনেও রক্তক্ষয়ী সংগ্রামের আরেক ইতিহাস।


আর তাই তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে উপস্থাপন করলেন আত্মত্যাগকারী আবু সাঈদ মুগ্ধদের। বিশ্বনেতাদের হাতে হাতে তুলে দিলেন দ্যা আর্ট অব ট্রায়াম্প তথা জুলাই বিপ্লবের চিত্রগাঁথা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. লাইলুফার ইয়াসমিন বলেন, 'এই প্রথম আমরা দেখছি, আন্তর্জাতিক সম্প্রদায় একটা পজেটিভ বাংলাদেশ দেখছে। এটার একটা বিশাল ভূমিকা আছে, যারা বাংলাদেশ সম্পর্কে জানতেন না, আসলে কী পরিবর্তন হয়েছে বাংলাদেশে। আমাদের বন্ধুরা যখন বিদেশ থেকে জানতে চাচ্ছে যে আসলে হয়েছেটা কী? এবং কীভাবে এটা হয়েছে। এই জিনিসটা যে ড, ইউনূস একটা প্ল্যাটফর্শে দাঁড়িয়ে বলছেন তখন সেটা বেশি গ্রহণযোগ্যতা পায়।'


সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির বলেন, '৫০ বছর আগে জাতিসংঘের সদস্যপদ লাভের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছি। তখন কার প্রেক্ষাপটে স্বাধীনতার পর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কূটনৈতিক বিজয়। ৫০ বছর পর ড. ইউনূস আবার নতুন এক বাংলাদেশকে জাতিসংঘের সামনে তুলে ধরছেন। প্রতিটি ঘটনাই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'


আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনের এই সংক্ষিপ্ত সফরে বিশ্বনেতাদের কাছে পরিবর্তনমুখী এক নতুন বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছেন ড. মুহাম্মদ ইউনুস। আদায় করে নিয়েছেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গ্রহণযোগ্যতা ও বহির্বিশ্বের সমর্থন। যেখানে স্থান পেয়েছে ইউনূস সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভবিষ্যত কর্মপরিকল্পনা।


হুমায়ূন কবির বলেন, 'তিনি সকলের কাছেই তার সরকারের প্রেক্ষাপট এবং তাদের যে এখন সংস্কার পরিকল্পনা শেষ করার পর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের উত্তরণ নিয়ে তাদের কাছে সমর্থন চেয়েছেন, তিনি পেয়েছেনও।'


অধ্যাপক ড. লাইলুফার ইয়াসমিন বলেন, 'বিশ্ব দরবারে নতুন বাংলাদেশে তুলে ধরেছেন যে এটা নতুন বাংলাদেশ ২.০। এবং সেখানে আমার এখন প্রায়োরিটি কী আর লং টাইম প্রায়োরিটি কী? সেটা আমার মনে হয় ইউনূস সরকার যাদের সাথে মিট করেছে তাদের বুঝাতে পেরেছে।'


তারা বলছেন, জাতিসংঘ সদর দপ্তরে বসে আলাদা করে বিশ্বব্যাংক, আইএমএফসহ আর্থিক দাতাসংস্থাগুলোর সঙ্গে ড. ইউনূস যে তৎপরতা দেখিয়েছেন। তাতে খুব দ্রুত কোনো সুফল পাওয়া না গেলেও কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের অর্থনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে শুরু করবে।


হুমায়ূন কবির বলেন, 'বর্তমান অর্থনৈতিক জায়গা থেকে উত্তরণের জন্য বিভিন্ন জায়গা থেকে যে সহযোগিতা পাওয়া প্রয়োজন বা পাওয়ার সুযোগ আছে সে বিষয়ে তিনি কথা বলেছেন। আমি মনে করি যে এগুলো ইতিবাচক হয়েছে।'


সফরকালে ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র, কানাডাসহ অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে আন্তরিক আলাপ করেছেন। ফলে প্রতিটি দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সেক্ষেত্রে ইতিবাচক সাড়া পড়বে বিদেশি বিনিয়োগেও ।


সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির বলেন, 'প্রেসিডেন্ট বাইডেন তাকে অভিনন্দন করেছেন। তার ওপর যে দায়িত্ব আছে সেটা সুষ্ঠভাবে পালন করবে এবং সেটা সমর্থন করেছেন। খুব অল্প সময়ের হলেও খুব সফল সফর হয়েছেন।'


আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘে অন্তর্বর্তী সরকার প্রধান বহির্বিশ্বের যে সমর্থন আদায় করেছেন, তা বাস্তব অর্থে প্রয়োগ করে নিজেদের সক্ষমতা প্রমান করাই এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 


আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬