শিরোনাম
বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

জেলে রিপন হত্যার রহস্য উদঘাটন,মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০২ জুন ২০২৪ | হালনাগাদ:রবিবার ০২ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার:



নোয়াখালীর সুবর্ণচরে জেলে রিপন হত্যার রহস্য উদঘাটন ও মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  

গ্রেপ্তার মো.জামাল উদ্দিন (৪০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরমাকছুমুল গ্রামের মো.মোস্তফা সওদাগরের ছেলে। 

শনিবার (১ জুন) রাত পৌনে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, গতকাল শুক্রবার ৩১ মে জেলার বেগমগঞ্জের চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার ২৮ মে রাতে উপজেলার চরমাকছুমুল গ্রামের মেঘনা নদী সংলগ্ন এলাকায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।   

নিহত মো.রিপন (৫২) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরমাকছুমুল গ্রামের মৃত মো.হাবিব উল্ল্যার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে নিজ বাড়ি থেকে রিপন ও তার ভগ্নিপতি জামাল পৃথক সময়ে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর ২৯ মে দুপুর ২টার দিকে নিহত রিপনের বোনের স্বামী জামালবাড়িতে ফিরে আসে। বাড়িতে ফেরার পর তার স্ত্রী স্বামীর লুঙ্গিতে রক্ত লেগে থাকতে দেখে। এরপর জামাল ভোর বেলায় চট্টগ্রাম যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। 

নিহতের ছেলে আরমান হোসেন অভিযোগ করে বলেন, গত কিছু দিন আগে আমার ফুফা জামাল উদ্দিন ও তার সাঙ্গপাঙ্গরাসহ একটি মাছ ধরার ফিশিংবোট চুরি করে নিয়ে আসে। পরে বোটটি আমার বাবা স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় বোটটি মালিকের কেছে ফিরিয়ে দেয়। গত উপজেলা নির্বাচন শেষ হলে এলাকায় আমার ফুফা কয়েটি চুরির ঘটনা ঘটায়। বিষয়টি আমার বাবা স্থানীয়দের জানালে তারা তাকে পুলিশে সোপর্দ করে।  এরপর ফুফা দুদিন জেল খেটে বেরিয়ে এসে আমার বাবাকে তার সহযোগী একই এলাকার দিদার, রবি, সোহাগ ও নিজামের সহযোগিতায় কুপিয়ে হত্যা করে মরদেহ মেঘনা নদীতে ফেলে দেয়।    

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার স্ত্রী এবং স্ত্রীর বড় ভাই ভিকটিম রিপনের সাথে তার বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় তাকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনার অংশ হিসেবে গত ২৮ মে রাত ১১টার দিকে একটি লোহার রড নিয়ে উপজেলার শিউলী একরাম বাজার থেকে দক্ষিণে বেলাল কোম্পানী মসজিদের পাশে অন্ধকারে আড়ালে ওঁৎ পেতে থাকে। একপর্যায়ে ভিকটিম ঘটনাস্থলে পৌঁছল জামাল তার হাতে থাকা লোহার রড দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করলে ভিকটিম রাস্তায় পড়ে যায়। তখন বাজার থেকে কিছু পথচারী ঘটনাস্থলের রাস্তা দিয়ে আসতে দেখে ভিকটিমকে টেনে রাস্তার পাশে ডোবার পানিতে ফেলে দিয়ে আসামি জামাল বাড়িতে চলে যায়। বাড়িতে এসে তার পরিহিত জামা কাপড় পরিবর্তন করে রাত দেড়টার দিকে পুনারায় ঘটনাস্থলে পৌঁছে রিপনের মৃত্যু নিশ্চিত দেখে লাশটি কাঁধে নিয়ে মেঘনা নদীর কিনারায় ফেলে দেয়। পরে তার স্ত্রীকে বিশেষ প্রয়োজনে চট্টগ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনে চলে যায়। 

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আরমান হোসেন বাদী হয়ে চরজব্বর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলায় ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।    

আরও খবর




বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন

গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ