শিরোনাম
চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত শ্রীপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় ঝরে গেল বাবা-ছেলের প্রাণ,নাতি আহত লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয় মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান
শুক্রবার ০৩ জুলাই ২০২৬
শুক্রবার ০৩ জুলাই ২০২৬

জেতা ম্যাচ সুপার ওভারে গিয়ে হারলো রংপুর রাইডার্স

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

১৯ বলে দরকার ১৩ রান। হাতে ৬ উইকেট। এমন ম্যাচও হারা যায়? উত্তর হবে- যায়। কেননা বাংলাদেশ ক্রিকেটে তো এমন চিত্র হরহামেশাই দেখা যায়। বিপিএল তো আর বাংলাদেশ ক্রিকেটের বাইরে নয়। তাই নিজেদের দৃষ্টিকটু হারের ঐতিহ্য বাঁচিয়ে রাখার দায়িত্ব নিশ্চয়ই নিজেদের কাঁধে নিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স!


গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ারের বিপক্ষে নিশ্চিত জেতা ম্যাচ সুপার ওভারে নিয়ে শেষমেশ হেরেই আসলো রংপুর।


গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার। লক্ষ্য তাড়ায় ১৯ বলে ১৩ রান দরকার হলেও এরপর ৩ বলের ব্যবধানে রংপুরের দুই সেট ব্যাটার খুশদিল শাহ ও ওয়ানে ম্যাডসন রানআউট হন। বিপত্তির শুরু এখানেই। 


শেষ ওভারে জেতার জন্য রংপুরের দরকার ৭ রান। জেমস ফুলারের করা ওই ওভারের তৃতীয় বলে আউট হন হারমিত সিং। ১২৮ রানে ৮ উইকেটের পতন।


শেষ ৩ বলে দরকার ৫ রান। স্ট্রাইকে রিশাদ হোসেন, ননস্ট্রাইকে মোহাম্মদ সাইফুউদ্দিন। বাংলাদেশি দুই ব্যাটারের ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ হয় টাই।


সুপার ওভারে রংপুর নেয় ১২ রান। লক্ষ্য তাড়ায় হ্যাম্পশায়ার জয় তুলে নেয় ১ বল হাতে রেখেই।


এর আগে হ্যাম্পশায়ারের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৫৬ রান করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। ৩১ বলে ২৮ রান করেন ওপেনার ওলি অর। ১২ রান করে নেন টম প্রেস্ট ও জেমস ফুলার। এতে নির্ধারিত ২০ ওভার খেলে ইংল্যান্ডের দলটি অলআউট হয় ১৩২ রানে।


জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুুটিতে স্টিভেন টেইলরকে সঙ্গে নিয়ে ৪৬ রান করেন সৌম্য সরকার। ১২ বলে ২০ রান করে আউট হন টেইলর। সৌম্য করেন ২০ বলে ২৭ রান।


মাঝের দিকে কিছুটা চাপ থাকলেও দায়িত্বশীল ব্যাটিং করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখেন রংপুর অধিনায়ক নুরুল হাসান ও পাকিস্তানের খুশদিল শাহ। এক পর্যায়ে ৪ উইকেট রংপুরের রান ছিল ১২০। এরপরই তালগোল পাকিয়ে ফেলে তারা।


রংপুরের হয়ে ২৩ রানে ৫ উইকেট নেন ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা। এছাড়া যুক্তরাষ্ট্রের হারমিত সিং ২টি এবং সাইফউদ্দিন ও রিশাদ ১টি করে উইকেট নেন। হ্যাম্পশায়ারের হয়ে ১৭ রানে ৩ উইকেট নেন জেমস ফুলার।


রংপুর রাইডার্সের পরের ম্যাচ আগামী রোববার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে।


আরও খবর




চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মনপুরার নৌরুটে ৬ মাস বন্ধ যাত্রীবাহি ও পণ্যবাহি সি-ট্রাক!চরম ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার

শ্রীপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় ঝরে গেল বাবা-ছেলের প্রাণ,নাতি আহত

হালুয়াঘাট হাসপাতালে শিশুর স্বর্ণের চেইন চুরি: সিসিটিভির সূত্রে আটক নারী, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

ইউজিসির ১৪ তলা আবাসিক ভবনের নকশা ও ডিপিপি প্রণয়নের দায়িত্ব পেল ডুয়েট

গাজীপুরে নিম্নমানের পাথর ও কম রডে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ এলাকাবাসী

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয়

মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী

পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ

রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন

চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’