শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

জলবায়ু ঝুঁকিপূর্ণ বাংলাদেশকে ভাবাচ্ছে অসময়ের বন্যা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সংকটে বাংলাদেশকে ভাবাচ্ছে অসময়ের বন্যা। এটি বাংলাদেশের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বদ্বীপ অঞ্চল হিসেবে ভৌগলিক অবস্থার কারণে এমনিতেই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এর সঙ্গে নদীর নাব্যতা সংকট ও প্রকৃতির স্বাভাবিক সার্কেল ভেঙে যাওয়ায় উদ্বেগ আরও বাড়িয়েছে।

 

এদিকে, সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে আকস্মিক ও দীর্ঘ সময়ের বন্যা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্স এর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র ২০২২ সালের বন্যায় দেশে এক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এ ছাড়া ৭ দশমিক ৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হঠাৎ বা দীর্ঘ সময়ের বন্যায় প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫৫-৬০ শতাংশ অঞ্চল জলমগ্ন হয়। দেশের এ বন্যা পরিস্থিতি ভবিষ্যতে আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।




আবহাওয়াবিদরা বলছেন, বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। তবে, এ বছর বৃষ্টির পরিমাণ অন্য বছরের তুলনায় বেশি হয়েছে। ফলে এ মৌসুমে দেশের বিভিন্ন স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা হয়েছে। কিন্তু জুলাই মাসের পর অতিবৃষ্টির কারণে মৌসুম ছাড়াই দীর্ঘমেয়াদি বন্যা হয়েছে। বর্ষাকাল ছাড়া অন্য সময়ের বন্যা দেশের জন্য বড় চিন্তার কারণ, যা আশঙ্কাজনক।

জলবায়ুর পরিবর্তনের কারণে প্রকৃতির স্বাভাবিক সার্কেল ভেঙে গেছে। ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়ে এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ফলে এ পানির চাপ আমাদের এখানেও এসেছে

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন




আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘বর্ষা মৌসুমে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। তবে, দেশে যে বৃষ্টিপাত হয়, তা থেকে সৃষ্ট বন্যার প্রভাব কম। বন্যার আসল কারণ জলবায়ুর পরিবর্তন। কারণ, দেশের নদীগুলোর উৎপত্তিস্থল ভারত, মিয়ানমার ও নেপাল। জলবায়ুর পরিবর্তনের ফলে উষ্ণতা বাড়ছে। ফলে হিমালয়ের বরফ স্বাভাবিকের তুলনায় বেশি গলছে। আবার ভারত ও মিয়ানমারে বৃষ্টিপাতের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। ফলে আমাদের দেশে ঘনঘন বন্যা হচ্ছে।’ 




‘জলবায়ুর পরিবর্তনের কারণে প্রকৃতির স্বাভাবিক সার্কেল ভেঙে গেছে। ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়ে এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ফলে এ পানির চাপ আমাদের এখানেও এসেছে।’ 


জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ এম জাকির হোসাইন খান বলেন, ‘বন্যা আমাদের দীর্ঘমেয়াদে ক্ষতি করছে। এ ছাড়া বন্যা কখন হতে পারে, পানি কি পরিমাণ হতে পারে, পানি কোন চ্যানেল দিয়ে আসবে— এসব তথ্য যথাযথভাবে আমরা পাচ্ছি না। ভারত কোন সময় পানি ছাড়বে, এ নিয়ে যৌথ নদী কমিশনও কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না।’ 


বন্যা ব্যবস্থাপনায় আধুনিক চিন্তার পরামর্শ দিয়ে এ জলবায়ু বিশেষজ্ঞ বলেন, ‘আমরা এখনও আদিকালের মতো বন্যা ব্যবস্থাপনা করছি। শুধু ত্রাণ দিয়ে বন্যা ব্যবস্থাপনা হবে না। বন্যার কারণগুলো বের করে সেগুলো বন্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় করে কাজ করতে হবে। এ ছাড়া বন্যার পর কৃষি ও মৎস্য অধিদপ্তর এবং এলজিইডিকে দ্রুত কাজ করতে হবে।’ 




‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন নতুন ঝুঁকি আসছে। এর মধ্যে রয়েছে অধিক বৃষ্টি, নদী ভাঙন, দীর্ঘদিন পানি জমে থাকা। এ জন্য সুন্দর ও বিন্যস্ত পরিকল্পনা দরকার।’




অসময়ের বন্যার সঙ্গে আশঙ্কাজনকভাবে বেড়েছে ঘূর্ণিঝড়। এতে উপকূলীয় এলাকায় ঝুঁকি বাড়ছে। গবেষণা বলছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ার পাশাপাশি ঝড়ের পরিবর্তিত ভয়াল রূপ দেখছেন উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। বিশেষ করে ঘূর্ণিঝড় সিডর (২০০৭), আইলা (২০০৯), আম্পান (২০২০) ও রেমাল (২০২৪) জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও বিধ্বংসী হয়ে উঠছে।


এ ছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে প্লাবন ও লবণাক্ততা বাড়ছে। যা কৃষি ও পানীয় জলের (মিঠা পানি) সংকট তৈরি করছে।


ইউনিসেফ বলছে, ঘূর্ণিঝড় রেমালসহ চলতি বছর বাংলাদেশে জরুরি পরিস্থিতিতে ৫০ লাখ শিশুসহ এক কোটি ৩০ লাখ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত করেছে। এমন পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বাংলাদেশের শিশুদের ভবিষ্যৎ রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তারা।



তাপমাত্রা বৃদ্ধি ও খরার কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। যা খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলছে। আবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উপকূলীয় অঞ্চলগুলোর নিম্নাঞ্চল প্লাবিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু ঝুঁকির বহুমুখী সর্বনাশের কবলে বাংলাদেশ।  



তাদের মতে, তাপমাত্রা-খরা ও নদী ভাঙন— এ তিন চক্রের কবলে পড়ে উপকূলীয় এলাকা খুলনা, বরগুনা, সাতক্ষীরা ও পটুয়াখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বাসস্থান হারানো, কৃষি জমি প্লাবিত হওয়া এবং লবণাক্ততা বৃদ্ধির সমস্যাও তৈরি হচ্ছে। 



তীব্র দাবদাহ, শৈত্যপ্রবাহ ও মৌসুমের বাইরে বৃষ্টিপাতসহ বিভিন্ন দুর্যোগ বাড়লেও ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জলবায়ু বরাদ্দ অপ্রতুল বলে দাবি করেছেন পরিবেশবাদীরা। একইসঙ্গে বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রকৃত বরাদ্দ উল্টো ২ দশমিক ৩৫ শতাংশ কমেছে।




পরিবেশবাদী সংগঠন চেঞ্জ ইনিশিয়েটিভ-এর প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জলবায়ুর জন্য বরাদ্দ জিডিপির ১ শতাংশের কম। যা আগের অর্থবছরের তুলনায় এবং মুদ্রাস্ফীতি বিবেচনায় ২ দশমিক ৩৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু সহনীয়তা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে বাজেটে জিডিপির প্রায় ৫ শতাংশ ব্যয় করা প্রয়োজন।’



 

‘২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এবারের বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বরাদ্দ ৫২ কোটি টাকা বেড়েছে। কিন্তু বিদ্যমান মুদ্রাস্ফীতি বিবেচনায় প্রকৃত বরাদ্দ কমেছে। দুর্যোগ বাড়লেও কৃষি, স্বাস্থ্য ও পানি সম্পদ খাতে জলবায়ু সম্পর্কিত বরাদ্দ প্রয়োজনের তুলনায় অর্ধেক বা তার সামান্য বেশি।’ 


জলবায়ু বিপর্যয়ের কারণে ঘূর্ণিঝড় রেমালে ২০ জেলায় তিন লাখ ৮৩ হাজার ৮১৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভবিষ্যতে এমন দুর্যোগ আরও ভয়াবহ হতে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হারে বিশ্বে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ, যা উদ্বেগজনক। প্রতি বছর ৩ দশমিক ৪২ মিলিমিটারের বেশি হারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।’


এমন অবস্থায় জল, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর অগ্রাধিকার দিয়ে ২০২৫ সালের মধ্যে প্রকৃতিভিত্তিক টেকসই সমৃদ্ধি কৌশলপত্র প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন তিনি।


আরও খবর




মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা