
মোঃ জনি হোসেন করিমগঞ্জ প্রতিনিধি:
করিমগঞ্জ উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা সভা এবং জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির এবং করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান।
এছাড়াও উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল হক দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, পৌর বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম পাভেল এবং সাধারণ সম্পাদক হারুন সরকার।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং জুলাই আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিরা জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।





























