
মোঃ রায়হান মাহামুদ:
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার অর্থায়নে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্নকারী ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে যাতায়াত ভাতা ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কালীগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুইটি ট্রেডের ৬০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে যাতায়াত ভাতা বাবদ ৩ হাজার টাকা এবং প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের হাতে ভাতা ও সনদ তুলে দেন কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পৌর সহকারী প্রকৌশলী মো. মন্নুর আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা দুলাল মোড়ল, টিকাদান সুপারভাইজার মোশারফ হোসেন, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা যায়, এক মাসব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন যুবক-যুবতী কম্পিউটার এবং ৩০ জন ড্রাইভিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা যাতায়াত ভাতা ও প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়েছে।





























