শিরোনাম
লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

কাঁচা মরিচ অর্ধেক দামে, কমেছে বেশিরভাগ সবজির দাম

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৫ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৫ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী থাকা সবজির দাম টানা বৃষ্টির কারণে আরও বেড়েছিল। বৃষ্টি কমায় সবজির দামও কিছুটা কমতে শুরু করেছে। দিনের ব্যবধানে আজ রোববার (৫ অক্টোবর) কমেছে বেশিরভাগ সবজির দাম। গত কয়েকদিনে ব্যাপক আলোচনায় থাকা কাঁচা মরিচের দাম একদিনে প্রায় অর্ধেকে নেমেছে। অন্যান্য সবজির মধ্যে কোনো কোনোটির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।


রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।


আজকের বাজারে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে আলু। প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে এই সবজি জাতীয় নিত্য প্রয়োজনীয় পণ্যটি। তবে কোথাও কোথাও মাইকিং করে ৬ কেজি আলু ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এর কাছাকাছি দামে মাত্র ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁপে। শসা পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। কচুরমুখীও বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।


বাজারে মিষ্টি কুমড়া ও ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, কচুরলতি ৮০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ৮০ টাকায়, বেগুন (গোল) প্রতি কেজি ১২০ টাকায় এবং বরবটি প্রতি কেজি ৮০ টাকায়। এছাড়া চিচিঙ্গা, ঝিঙা, পটল প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর করলা প্রতি কেজি ৮০ টাকা, উস্তা ১০০ টাকা এবং কাঁকরোল প্রতি কেজি ৭০ টাকা দরে পাওয়া যাচ্ছে। প্রতি পিস জালি ৫০-৬০ টাকায়, লাউ প্রতি পিস ৬০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।


এক কেজি কাঁচা মরিচের দাম দিনের ব্যবধানে ২০০ টাকার বেশি কমেছে। ভ্যান গাড়িতে কোথাও কোথাও ১৮০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবজির দোকানগুলোতে আজ ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গতকাল কাঁচা মরিচের দাম সর্বনিম্ন ৪০০ টাকা থেকে উপরে ৪৫০ টাকা দরে বিক্রি হয়েছে।


মুগদা বাজারের একজন সবজি বিক্রেতা বলেন, কয়েকদিন বৃষ্টির কারণে সবজির দাম বাড়তি ছিল। আজ অনেক সবজির দাম কমেছে। কাঁচা মরিচ অর্ধেক দামে নেমেছে। কিছুদিনের মধ্যে বাজারে নতুন আলু আসবে, তাই হিমাগার থেকে বেশি পরিমাণে ছেড়ে দেওয়া হচ্ছে। এতে খুচরা বাজারে আলুর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমছে।


এদিকে আজ শীতকালীন আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা কেজি দরে। ছোট আকারের ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে ৬০-৭০ টাকায়। তবে কিছুটা বড় আকারের ফুলকপি ও বাঁধাকপি ৮০-১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মুলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকায় এবং টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে।


শাকের বাজারেও আজ কিছুটা পরিবর্তন এসেছে। আঁটি প্রতি বেশিরভাগ শাকের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। পুঁইশাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায় এবং কুমড়ো শাকের আঁটি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এছাড়া প্রতি আঁটি লালশাক ২০-২৫ টাকায়, কলমি শাক ১৫ টাকা, পালংশাক ৩০ টাকা, পাটশাক ২০ টাকায়, কচুশাক ২০ টাকা, মুলা শাক ২০ টাকা এবং ডাঁটা শাক প্রতি আঁটি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।


আরও খবর




ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা

রাঙ্গাবালীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, অতিষ্ঠ জনজীবন

শেরপুরে অসহায় প্রবীণ সাজু-নুরজাহান দম্পতির পাশে জেলা প্রশাসন; চিকিৎসার ব্যবস্থা

পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কাজিপুর থানা পুলিশ কর্তৃক ২ টি পৃথক অভিযানে গাজা সহ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন

সড়ক যেন মরণফাঁদ, গাজীপুরের সালনা-দেশীপাড়া রাস্তা চরম দুর্ভোগে চলাচল কারী জনগণ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

অবৈধ বালু ভরাটে ২০০ পরিবার পানিবন্দি, সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ

ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত

নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ

আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প