শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

কারাগারে পরিচয়, জামিনে বেরিয়ে মোটরসাইকেল চুরির সিন্ডিকেট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৮ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৮ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চট্টগ্রামে মোটরসাইকেল চুরিতে প্রিপেইড সিন্ডিকেটের সন্ধান পেয়েছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকা থেকে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের চারটি দামি মোটরসাইকেল।


শুক্রবার (৭ জুন) তাদের আদালতে হাজির করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক।



গ্রেফতাররা হলেন, নগরীর পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন রাবার কোম্পানির গলির মো. আমির হোসেন খুকুর ছেলে মো. আবিদ হোসেন শ্রাবণ (২০), চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন পোমরা ইউনিয়নের সাইনিপাড়া গ্রামের মৃত আলী আহমদের ছেলে মো. আজিজুর রহমান (২৪), শান্তিরহাট এলাকার মৃত হাসকান্দরের ছেলে মো. রাফি (৩১), মেহেদী রাশেদের ছেলে আব্দুল্লাহ আল আবেদ ওরফে তুহিন (২৪), রফিকুল ইসলামের ছেলে মো. শাহাদাত হোসেন ওরফে খোকা (২৭) এবং রাঙ্গুনিয়া পৌরসভার মধ্যম মুরাদনগর গ্রামের মো. ইদ্রিস খানের ছেলেন জমির হোসেন (২০)।


তাদের মধ্যে শ্রাবণকে বৃহস্পতিবার সকালে একটি চোরাই মোটরসাইকেলসহ কোতোয়ালী থানাধীন সিরাজদ্দৌল্লা রোডের মাছুয়াঝর্ণা এলাকার থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তিনটি মাস্টার কী উদ্ধার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক কাজীর দেউরী এলাকা থেকে আজিজ ও রাফিকে গ্রেফতার করা হয়। তাদের তথ্য মোতাবেক রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকা থেকে তুহিন ও খোকাকে গ্রেফতার করা হয়। পরে তুহিলের তথ্যে রাঙ্গুনিয়ার রোয়াজার হাট এলাকা থেকে জমিরকে গ্রেফতার করা হয়। এসময় তার স্বীকারোক্তি মোতাবেক আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।




বৃহস্পতিবার রাতেই তাদের বিরুদ্ধে মামলা করেন অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন।




পরে এসআই মোশাররফ জানান, শ্রাবণের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বাইক চুরির ৮টি, আজিজের বিরুদ্ধে ৫টি এবং রাফির বিরুদ্ধে একটি মামলা রয়েছে।




পুলিশ জানিয়েছে, গত আট মাস আগে একটি অপহরণ মামলায় জেলহাজতে যান আজিজ। তখন গ্রেফতার শ্রাবণও কারাগারে ছিলেন। কারাগারেই আজিজের সঙ্গে শ্রাবণের সখ্যতা গড়ে উঠে। শ্রাবণের কাছ থেকে মোটরসাইকেল চুরির বিভিন্ন ঘটনার বর্ণনা শুনে তাকে কারাগার থেকে জামিন করানোসহ যাবতীয় ব্যবস্থার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন আজিজ। বিনিময়ে শ্রাবণ জামিনে বের হওয়ার পর যত মোটরসাইকেল চুরি করবে সবগুলো আজিজকে সাপ্লাই দেবে। আজিজের প্রস্তাবে রাজি হন শ্রাবণ।


গত দুই মাস আগে আজিজ জামিনে বের হন। এরপর তিনি শ্রাবণের জামিনের ব্যবস্থা করেন। ১০-১২ দিন আগে শ্রাবণের জামিন হয়। কারগার থেকে বের হওয়ার পরই কাজের অগ্রিম হিসেবে শ্রাবণকে ১০ হাজার টাকা দেন আজিজ। এরপর শ্রাবণ নগরীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি শুরু করেন। গত ১০-১২ দিনে শ্রাবণ চারটি মোটরসাইকেল চুরি করে আজিজ ও তার বন্ধু রাফির কাছে সাপ্লাই দেন। রাফি চোরাই বাইক কেনা-বেচার লাভের অংশ থেকে বাইক প্রতি পাঁচ হাজার টাকা নেন। পাশাপাশি আজিজের নির্দেশনা মতো শ্রাবণের যাবতীয় খরচ বহন করেন।


আরও জানা যায়, প্রতিটি মোটরসাইকেল চুরির আগে শ্রাবণকে অগ্রিম টাকা দিতেন আজিজ। চুরির মোটরসাইকল গ্রেফতার তুহিনের মাধ্যমে রাঙ্গুনিয়া থানা এলাকার খোকার কাছে পাঠানো হতো। খোকা প্রতি বাইকে ১০ হাজার টাকা লাভ নিয়ে জমিরের কাছে বিক্রি করে দিতেন। জমির মোটরসাইকেলগুলো বৈধ জানিয়ে স্থানীয়দের কাছে বাজারমূল্যে বিক্রি করতেন।


আরও খবর




কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা