শিরোনাম
জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে দিনাজপুরে 'ক্যারিয়ার মিটআপ' সম্পন্ন উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি শ্লীলতাহানি,গ্রেপ্তার ৩ ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন কমিটির গঠন বাঁশখালীতে চিংড়ি প্রকল্পের দখল-বেদখল নিয়ে সংঘর্ষ, পুলিশের অভিযান অব্যাহত শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা,প্রাণসংশয়ে বাদী কৃষি কর্মকর্তা শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,সহযোগী পলাতক লাকসামে সড়ক বিভাগ সতর্কীকরণ সাইনবোর্ডের পরেও বালি ভরাট অব্যাহত
শুক্রবার ৩১ জুলাই ২০২৬
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

কবির হোসেন মিলনের বক্তব্যে নতুন বিতর্ক, সামনে এলো চাল আত্মসাতের পুরোনো অভিযোগ

প্রকাশিত:শুক্রবার ৩১ জুলাই ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ৩১ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জাহাঙ্গীর সরদার,বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ১০ নম্বর আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন মিলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর চেয়ারম্যান লিখিত প্রতিবাদে নিজেকে নির্দোষ দাবি করলেও তাঁর বক্তব্য নিয়েই প্রশাসনিক মহলে নানা প্রশ্ন উঠেছে।গত ২৭ জুলাই (সোমবার) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আলোচনা চলার সময় ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন চরম ঔদ্ধত্য দেখিয়ে সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামকে প্রকাশ্যে অপমানজনক ভাষায় আক্রমণ করেন। প্রতিবাদ জানাতে গেলে সমবায় কর্মকর্তা মোঃ মুর্শিদ আলমকেও হুমকি দিতে ছাড়েননি তিনি। খবরটি সংবাদমাধ্যমে প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে চেয়ারম্যান কবির সংবাদটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তড়িঘড়ি প্রতিবাদ বার্তা পাঠান।​ চাঞ্চল্যকর বিষয় হলো, চেয়ারম্যানের সেই প্রতিবাদপত্রেই লুকানো রয়েছে তাঁর স্ববিরোধী বয়ান। লিখিত প্রতিবাদে তিনি দাবি করেন, সভায় স্বাভাবিক আলোচনা হয়েছে এবং কেউ অপমানিত হননি। অথচ পরক্ষণেই আবার সমাজসেবা কর্মকর্তার সঙ্গে বিতর্ককে "ভুল বোঝাবুঝি" হিসেবে ব্যাখ্যার চেষ্টা করেছেন। প্রশাসনিক মহলে এখন তীব্র প্রশ্ন উঠেছে যদি কোনো অপমান বা শিষ্টাচারবহির্ভূত ঘটনাই না ঘটে থাকে, তবে আবার 'ভুল বোঝাবুঝি'র মতো শব্দের আড়ালে লুকানোর অজুহাত খোঁজা কেন? এটি কি অপরাধ ঢাকতে দায়সারা সাফাই নয়?​ সভায় উপস্থিত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সরকারি সমন্বয় সভা কোনো রাজনৈতিক ময়দান বা হুমকি-ধমকির স্থান নয়। জনপ্রতিনিধিদের কাজ জনগণের কথা প্রশাসনিক নিয়মে উত্থাপন করা, কর্মকর্তাদের ওপর চড়াও হওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সভায় একের পর এক সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক ও উদ্ধত আচরণের ভূরি ভূরি অভিযোগ রয়েছে।​ কবির হোসেন মিলনের জন্য প্রশাসনিক বিতর্ক বা শৃঙ্খলাভঙ্গ নতুন কিছু নয়। তাঁর বিরুদ্ধে ভিডব্লিউবি-র (তৎকালীন ভিজিডি) সরকারি চাল চুরির গুরুতর অপরাধ প্রমাণিত হওয়ার অতীত রেকর্ড রয়েছে। গোপন খবরের ভিত্তিতে তৎকালীন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া অভিযান চালিয়ে চেয়ারম্যানের স্বজন এবং এলাকায় তাঁর 'ডান হাত' হিসেবে পরিচিত সেলিমের বাড়ি থেকে ১৭ বস্তা সরকারি চাল জব্দ করেন। সে সময় প্রমাণ মিলেছিল, হতদরিদ্র নারীদের সরকারি চাল আত্মসাৎ করে ওই গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল। ওই ঘটনায় জড়িত থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত নগদ জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন। তৎকালীন সময়েও নিজের অপরাধ ঢাকতে সংবাদমাধ্যমের সামনে নানা মনগড়া গল্প ফেঁদেছিলেন কবির হোসেন মিলন। চাল চুরির সিন্ডিকেট চালানোর যার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ রয়েছে, তাঁর মুখে 'জনস্বার্থের কথা' কতোটা মানানসই তা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম তীব্র ক্ষোভ ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।​ এদিকে ইউএনও অর্ণব দত্ত জানিয়েছেন, সরকারি কোনো সভায় শৃঙ্খলাভঙ্গ বা অসৌজন্যমূলক আচরণের সুযোগ নেই। পুরো বিষয়টির তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।​প্রশাসনিক সচেতন মহলের মতে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে প্রশাসনিক শৃঙ্খলা ও জনআস্থা আরও সুদৃঢ় হবে।


আরও খবর




কবির হোসেন মিলনের বক্তব্যে নতুন বিতর্ক, সামনে এলো চাল আত্মসাতের পুরোনো অভিযোগ

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে দুইজনের ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কাজিপুরের সোনামুখীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন: দত্তের বাজারে আনন্দ মিছিল ও সমাবেশ

বাংলা ভাষায় কথা বলায় ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইন, বর্তমান আশ্রয়স্থল সাতক্ষীরা

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ

সাতক্ষীরায় এবার অযাচিত নারীর প্রতিহিংসার শিকার জেলা জামায়াত নেতা ওমর ফারুক

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

মিরপুরে মেজর সিনহা হত্যা দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের মানববন্ধন ও স্মারক সভা

তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে দিনাজপুরে 'ক্যারিয়ার মিটআপ' সম্পন্ন

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি

লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি শ্লীলতাহানি,গ্রেপ্তার ৩

ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন কমিটির গঠন

দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১

বাঁশখালীতে চিংড়ি প্রকল্পের দখল-বেদখল নিয়ে সংঘর্ষ, পুলিশের অভিযান অব্যাহত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে দুইজনের ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কাজিপুরের সোনামুখীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন: দত্তের বাজারে আনন্দ মিছিল ও সমাবেশ

বাংলা ভাষায় কথা বলায় ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইন, বর্তমান আশ্রয়স্থল সাতক্ষীরা

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ

সাতক্ষীরায় এবার অযাচিত নারীর প্রতিহিংসার শিকার জেলা জামায়াত নেতা ওমর ফারুক

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

মিরপুরে মেজর সিনহা হত্যা দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের মানববন্ধন ও স্মারক সভা

তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে দিনাজপুরে 'ক্যারিয়ার মিটআপ' সম্পন্ন

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি