
আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে সাবেক মেয়রের বাসা-সংলগ্ন এলাকায় মাদক সেবনের সময় হাফিজুল ইসলাম ও আরাফাত হোসেন নামে দুইজনকে আটক করা হয়।শুক্রবার (৩১ জুলাই) রাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫) অনুযায়ী প্রত্যেককে ৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে আইন অনুযায়ী অর্থদণ্ড আরোপ করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ জানান, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




























