শিরোনাম
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

খানাখন্দে ভরা রাজধানীর সড়ক, অলিগলিতেও নেই স্বস্তি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বর্ষা মৌসুমে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক খোঁড়াখুঁড়ির বিষয়টি নতুন নয়। এবারের পরিস্থিতি অতীতের চেয়েও যেন খারাপ। মূল সড়ক, অধিকাংশ অলিগলির সড়কের অবস্থাই বেহাল। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মগোপনে আওয়ামীপন্থি সব মেয়র-কাউন্সিলর। যার একটি বড় প্রভাবও রয়েছে সড়ক সংস্কারে।



এ পরিস্থিতি থেকে রাজধানীবাসীকে মুক্তি দিতে তেমন কোনো উদ্যোগ নেই দুই সিটি করপোরেশনের। তীব্র যানজট, দূষণের পাশাপাশি সড়কে খোঁড়াখুঁড়ি করায় শহরে নাগরিক দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। অনেক সড়কে যান চলাচলও বন্ধ। আবার কোথাও অবস্থা এমন যে হেঁটে চলারও সুযোগ নেই।


তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্টদের দাবি, চলতি বর্ষা মৌসুমে অতিভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ঢাকার সড়কের এই বেহাল দশা। ৫ আগস্ট সরকার পতনের পর ডিএসসিসি ও ডিএনসিসির দুই মেয়রসহ অধিকাংশ আওয়ামীপন্থি কাউন্সিলর, ঠিকাদার আত্মগোপনে চলে যান। এতে সড়কে সংস্কার কাজ বন্ধ রয়েছে। এসব কাজের পুনঃদরপত্র আহ্বান করার প্রস্তুতি চলছে।



জাতীয় তথ্য বাতায়নের তথ্যমতে, ৩০৫ দশমিক ৪৭ বর্গকিলোমিটার (ডিএনসিসি ১৯৬ দশমিক ২২ বর্গকিলোমিটার, ডিএসসিসি ১০৯ দশমিক ২৫১ বর্গ কিলোমিটার) এলাকা নিয়ে ডিএসসিসি ও ডিএনসিসি গঠিত। এর মধ্যে ডিএসসিসি এলাকায় ৯৯৩ দশমিক ৪৫ কিলোমিটার রাস্তা রয়েছে। ডিএনসিসি এলাকায় রয়েছে প্রায় দুই হাজার কিলোমিটার সড়ক। এখন এসব সড়কের এক-তৃতীয়াংশ এখন ভাঙাচোরা।


যাত্রাবাড়ী মোড় থেকে দয়াগঞ্জ পর্যন্ত সড়কটির নাম শহীদ ফারুক রোড। সরেজমিনে দেখা যায়, প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কে শত শত ছোট-বড় গর্ত। এর মধ্যে দয়াগঞ্জ বাজার অংশের অবস্থা ভয়াবহ। এখানে সড়কের প্রায় সব ইটপাথর উঠে গেছে। পানি জমে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে সড়ক। একইভাবে জুরাইন রেলগেট থেকে দয়াগঞ্জ পর্যন্ত সড়কটিও চলাচলের অনুপযোগী। এ সড়কের অবস্থা এতটাই খারাপ যে উল্টে যাওয়ার ভয়ে বড় যানবাহন চলছে না। যে কয়েকটি যানবাহন চলছে, সেগুলো খুবই ঝুঁকি নিয়ে চলছে।


গেন্ডারিয়া থেকে রিকশায় করে দয়াগঞ্জে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘দয়াগঞ্জ থেকে যাত্রাবাড়ী ও দয়াগঞ্জ থেকে জুরাইন- এ দুটি সড়ক তিন-চার বছর ধরে এমন বেহাল অবস্থায় রয়েছে যে চলতে গিয়ে যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কিন্তু নগর কর্তৃপক্ষ নীরব।’


রাজধানীর খিলগাঁও থেকে সবুজবাগ, মুগদা, মানিকনগর, গোলাপবাগ হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে (অতীশ দীপঙ্কর সড়ক) দিনে হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু এ সড়কেও শত শত গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমে থাকতে দেখা যায়।



সবুজবাগের বাসিন্দা নুর আলম বলেন, ‘চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই অতীশ দীপঙ্কর সড়কে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। এসব গর্তের চারপাশ ভেঙে দিন দিন বড় হচ্ছে। ফলে যানবাহন তার নির্ধারিত গতিতে চলতে পারছে না। আবার সড়ক শুষ্ক থাকলে ধুলাবালির জন্য হাঁটাচলা করা যায় না।’


গত এপ্রিলে মুগদা থেকে মান্ডা যাওয়ার সড়ক চওড়া করতে রাস্তার দুই পাশের দোকানপাট ও বাড়িঘর ভেঙে দেয় ডিএসসিসি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পরে এ সড়ক সংস্কারে কাজ পায় পিআইপিএ-এমই (জেভি) নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মালিক হাজারীবাগ থানা আওয়ামী লীগ নেতা মনিরুল হক বাবু। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি লাপাত্তা। ফলে সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে রয়েছে।


এদিকে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য চার মাসের বেশি সময় ধরে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড খুঁড়ে রাখা হয়েছে। এখন সড়কটিতে যান চলাচল বন্ধ। পথচারীদের হেঁটে চলাচলেও সমস্যা হচ্ছে। এছাড়া নর্থ-সাউথ রোড, নয়াবাজার, বাবুবাজারের প্রধান সড়কগুলোও খুঁড়ে রাখা হয়েছে। আবার মৌচাক, হাজারীবাগ, ধানমন্ডি, আজিমপুর, পলাশী, লালবাগের বিভিন্ন রাস্তার অবস্থাও ভালো নয়।


ডিএসসিসির প্রকৌশল দপ্তর সূত্র জানায়, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গোপনে দেশ ছাড়েন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। এরপর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। পরে আওয়ামীপন্থি কাউন্সিলর এবং ঠিকাদাররা আত্মগোপনে চলে যান। তারপর থেকেই ডিএসসিসির সব উন্নয়ন কাজ থমকে যায়, যা এখনো স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


জানতে চাইলে ডিএসসিসির প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, ‘সরকার পরিবর্তনের পর অধিকাংশ ঠিকাদার আত্মগোপনে চলে গেছেন। আবার চলমান বর্ষায় অনেক সড়কে পানি জমে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এগুলো আমরা সংস্কার শুরু করছি। অর্থাৎ, বড় গর্তগুলোতে সাময়িকভাবে ইটপাথর দিয়ে সমান করছি। আকাশ ভালো থাকলে বিটুমিনও দিচ্ছি। চলতি মাসব্যাপী এ কার্যক্রম চলবে।’


তিনি বলেন, ‘সিটি করপোরেশনের রাস্তাঘাটের অবস্থা এবং ঠিকাদারদের আত্মগোপনে চলে যাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এখন যেসব ঠিকাদার সময়মতো কাজ শেষ করেননি, তাদের কার্যাদেশ বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করা হবে।’

ডিএনসিসি


শাহজাদপুরের বাঁশতলা রোড থেকে গুলশান লেকের পাড় হয়ে বাড্ডা লিংক রোডের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। এই দূরত্বের সড়কটি প্রায় তিন বছর ধরে খানাখন্দ অবস্থায় পড়ে আছে। বৃষ্টি হলে সড়কের গর্তে পানি জমে। আবার বৃষ্টি না থাকলে ধুলাবালিতে চারপাশ অন্ধকার হয়ে যায়। অথচ গুলশানের মতো এলাকায় যাতায়াতে খুবই গুরুত্বপূর্ণ সড়কটি।



সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাড্ডা লিংক রোড থেকে বাঁশতলা পর্যন্ত সড়কটি ছোটবড় গর্তে ভরা। এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে। রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত যানবাহন তার নির্ধারিত গতিতে চলতে পারছে না। আবার একইভাবে বাড্ডা লিংক রোড থেকে দক্ষিণ বাড্ডা (পুলিশ প্লাজার দিকে) পর্যন্ত লেক পাড়ের সড়কটিতেও খানাখন্দের সৃষ্টি হয়েছে। কয়েকটি গর্তে স্থানীয়দের উদ্যোগে ইট-বালি ফেলতে দেখা গেছে।


শাহজাদপুরের বাসিন্দা ইমরুল কায়েস বলেন, ‘লেকপাড়ের এই সড়কটি দিয়ে খুব সহজেই গুলশান, বনানী, বারিধারা যাতায়াত করা যায়। কিন্তু সড়কটি দিন দিন নালায় পরিণত হচ্ছে। ঠিকমতো যানবাহন চলতে পারছে না। অথচ এ সড়কটি সংস্কার করলে প্রগতি সরণিতে গাড়ির চাপ কিছুটা কমতো।’



প্রগতি সরণির নদ্দা থেকে কুড়িল বিশ্বরোড সড়কটি পাতাল রেলের কাজ চলমান থাকায় অর্ধেকই খোঁড়া। এর শাখা সড়কগুলোর অবস্থাও ভয়াবহ রকম খারাপ। যানবাহন চলাচল বন্ধ। মানুষ হেঁটে চলার পথও সংকুচিত। কাদাপানিতে ঠিক গ্রামীণ সড়কের রূপ পেয়েছে বসুন্ধরা ওভারব্রিজ গেট থেকে জোয়ার সাহারা বাজারগামী সড়কটি। এ এলাকার বাসিন্দারা বিকল্প পথ হিসেবে অনেকটা ঘুরে চলাচল করছেন। দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর।


মহাখালী থেকে দেশের উত্তরাঞ্চলে দিনে শত শত বাস যাত্রী পরিবহন করে। অথচ এ টার্মিনালের সামনের রাস্তাটিও ভাঙা। কয়েকটি স্থানে রাস্তা উঁচু-নিচু হয়ে আছে। কোনো যানবাহন দ্রুত গতিতে চলতে পারছে না। একইভাবে তেজগাঁও সাতরাস্তা, কারওয়ান বাজার, ফার্মগেট, ইন্দিরা রোড, মিরপুরের বিভিন্ন সড়কসহ নতুন ওয়ার্ডগুলোর বিভিন্ন সড়কে খানাখন্দ।



জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম  বলেন, ‘৫ আগস্টের পর ঠিকাদাররা আত্মগোপনে চলে যান। তখন তাদের প্রতিষ্ঠানের লোকজনও কাজ ফেলে চলে গেছে। আবার ডিএনসিসি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে যেসব সড়কে সাময়িক মেরামত করে, শ্রমিকের অভাবে সেগুলোও নিয়মিত করা যায়নি। ফলে এখন শহরের অনেক জায়গায় রাস্তা ভাঙার অভিযোগ পাচ্ছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধানে চেষ্টা করছি।’


আরও খবর




যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা