শিরোনাম
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। শিল্প মন্ত্রণালয়ে প্রয়োজনে চিঠি লিখে এ কার্যক্রম বন্ধের অনুরোধ করবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় মনে করে, সাধারণ ক্রেতাদের নিজের প্রয়োজনীয় ও সাধ্য অনুযায়ী পরিমাণ সয়াবিন তেল কেনার সুবিধা দিতেই সরকার এমন সিদ্ধান্ত থেকে সরে আসছে।


বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভোজ্যতেল নিয়ে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ‘ড্রাম ব্যবস্থাপনা’ নিয়ে কঠোর অবস্থানে ছিল সরকার। ভোজ্যতেল কোম্পানিগুলোকে ড্রামের পরিবর্তে ফুড গ্রেড কন্টেইনার, জেরিক্যান, পলি প্যাক ও পেটবোতল ব্যবহার করার পরামর্শ দিয়েছিল বাংলাদেশ স্টান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। ভোজ্যতেলের গুণগতমান বজায় রাখা, মিলগুলোর উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া, দাম বাড়ানোর উদ্দেশ্যে গুদামজাতকরণ হলে সেই কোম্পানি সহজে চিহ্নিত করা, সয়াবিন ও পামওয়েলের ভেজাল প্রতিরোধ এবং সর্বোপরি রাজস্ব আদায়ের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু সয়াবিনই নয়, একটা সময়ের পর পামওয়েলও খোলা অবস্থায় বিক্রির সুযোগ বন্ধে এমন সিদ্ধান্ত নিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।


২০১৩ সালের আইনে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ যুক্ত করার বিষয়টি সম্পৃক্ত করা হয়। এছাড়া ২০১৯ সালের আইনে ভোজ্যতেল প্যাকেট বা বোতলজাত করার বিধান রাখা হয়। এজন্য গত বছরের ৩১ জুলাই পর্যন্ত সময় নির্ধারিত ছিল। এ সময়ের মধ্যে ভোজ্যতেল প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান শতভাগ বোতলজাত ও প্যাকেটজাত করতে পারেনি।



খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে এর আগেও একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা কার্যকর করা যায়নি। এমন পরিস্থিতিতে শতভাগ প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসতে চাইছে সরকার। সম্প্রতি বিষয়টি পরিষ্কার করেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 


গত ১৮ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ থেকে বাড়িয়ে ১৬৭ টাকা পুনর্নির্ধারণ করে তা প্রকাশের জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভোজ্যতেল বিশেষ করে সয়াবিন ও পামতেল প্যাকেটজাত প্রক্রিয়ায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করবে না বাণিজ্য মন্ত্রণালয়। বিষয়টি যদিও শিল্প মন্ত্রণালয় দেখছে, প্রয়োজন হলে শিল্প মন্ত্রণালয়ে চিঠি লিখে এ সিদ্ধান্তটি বাস্তবায়ন না করার পরামর্শ দেবো।


তিনি জানান, একজন ক্রেতা তার চাহিদা ও সাধ্য অনুযায়ী যতটুকু প্রয়োজন ততোটুকুই ভোজ্যতেল যাতে কিনতে পারেন সে লক্ষ্যেই আমরা ভোজ্যতেল বিশেষ করে সয়াবিন ও পামতেল প্যাকেটজাত বিক্রি হোক তা চাই না। অতীতে বোতল নিয়ে ক্রেতারা যেভাবে তেল কিনতে বাজারে যেতেন, চাইলে বর্তমান সময়েও সেভাবে যাবেন। আমি নিজেও সেভাবে বাজার থেকে নিজেদের ঘরের প্রয়োজনীয় তেল বোতলে কিনে এনেছি। আমিও বাজার করেছি। আমরা যখন নুন আসতে পান্তা ফুরায় সময় অতিবাহিত করছি সেসময় প্যাকেটজাত ভোজ্যতেল বিক্রির সিদ্ধান্তে অনড় থাকতে পারি না। আমাদের এ সিদ্ধান্ত শুধু সয়াবিন ও পামতেলের ক্ষেত্রে প্রয়োজ্য। আমরা তো সরিষা বা অন্য কোনও তেলের কথা বলছি না।   


উল্লেখ্য, প্যাকেটজাত প্রক্রিয়ায় ভোজ্যতেল বিক্রির সরকারি নির্দেশনা বাস্তবায়নে বার বার সময়ক্ষেপণ করেছে ভোজ্যতেল পরিশোধনকারী মিল মালিকরা। ভোজ্যতেল খোলা অবস্থায় বিক্রিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা মিলারদের আগ্রহ সবচেয়ে বেশি। এ কারণে বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এ সংক্রান্ত বৈঠকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এতে উৎপাদন খরচ বাড়ার কথাও জানানো হয়েছে।


বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, বাজারে ৬৫ শতাংশ ভোজ্যতেল এখন খোলা অবস্থায় বিক্রি হয়ে থাকে, আর বাকি ৩৫ ভাগ বিক্রি হচ্ছে পলি প্যাক কিংবা পেটবোতলে। কিছু ভোজ্যতেল টিনের ছোট ড্রামেও বিক্রি হয়ে থাকে। খোলা অবস্থায় যেসব ভোজ্যতেল বিক্রি হচ্ছে তা খুবই অস্বাস্থ্যকর এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া পুষ্টিমান নিয়েও বিতর্ক রয়েছে। শুধু তাই নয়, তেল সরবরাহে দেশের শীর্ষ কোম্পানিগুলো যে ড্রামগুলো ব্যবহার করছে তা মূলত বিভিন্ন ‘রং’ কিংবা অন্যান্য আমদানিকৃত রাসায়নিক পণ্যের অব্যবহৃত খালি ড্রাম। অথচ ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ও ব্যবসা করলেও নিজস্ব সিলমোহর করা কোনও ড্রাম ব্যবহার করা হচ্ছে না। এক্ষেত্রে কোম্পানিরগুলোর অসৎ উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ উঠেছে।


বর্তমান সারা দেশে হাজার হাজার ড্রাম ভোজ্যতেল উদ্ধার করা হলেও এগুলো কোন কোম্পানির তেল তা নিশ্চিত হতে প্রশাসনকে বেগ পেতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে মজুদকৃত তেলের সন্ধান পাওয়া গেলেও এসব তেলের সরবরাহকারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে পারে না গোয়েন্দা সংস্থা। নিজস্ব পলিপ্যাক না থাকায় পামওয়েল চালিয়ে দেওয়া হচ্ছে সয়াবিন হিসেবে। এতে ক্রেতারা ঠকলেও কোম্পানিগুলো কিংবা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কারসাজি করে অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছে। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও ঘোষণা দিয়েছিলেন সয়াবিনতেল আর খোলা অবস্থায় বিক্রি করা যাবে না। এছাড়া ওই সময় তিনি আরও জানিয়েছিলেন পামওয়েলও খোলা অবস্থায় বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে।


জানা গেছে, সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের বিএসটিআই কর্তৃক ভোজ্যতেলের ড্রাম ব্যবস্থাপনা নিয়মিত মনিটরিং করার লক্ষ্যে গঠিত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শিল্প সচিবের সভাপতিত্বে ওই সভায় জানানো হয়, খোলা সয়াবিন বিক্রি বন্ধ করার যে সময় নির্ধারণ করা হয়েছে তা আর পরিবর্তনের সুযোগ নেই। অথচ এতোদিন পরে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।


এ প্রসঙ্গে জানতে চাইলে কাওরানবাজারের ভোজ্যতেলের পাইকারি ব্যবসায়ী শফিকুল ইসলাম লাল মিয়া জানিয়েছেন, মিল মালিকরাই ড্রামভর্তি তেল আমাদের দিয়ে যায়, আমরা বিক্রি করি। খোলা তেল বিক্রি বন্ধ হলে আমরা করবো না। তিনি আরও বলেন, ড্রামের তেল স্বাস্থ্যকর কিনা জানি না। যেভাবে আসে সেভাবেই বিক্রি করি। বাজারে খোলা তেলের চাহিদা রয়েছে।


অপরদিকে বাজারে তীর ব্রান্ডের সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিত সাহা জানিয়েছেন, ডলার সংকট ও ক্যাপিটাল মেশিনারিজের দাম বেড়ে যাওয়ায় ভোজ্যতেল প্যাকেটজাত করতে কারখানার অবকাঠামোগত পরিবর্তনটা ব্যয়বহুল হওয়ায় অনেকটাই কঠিন হয়ে উঠেছিল। বাজারে চাহিদা থাকার কারণেই খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে। ভোজ্যতেল স্বাস্থ্যসম্মত কি না এবং সেখানে ভিটামিন এ এর প্রয়োজনীয় উপস্থিতি আছে কি না, তা নিশ্চিত করতে তিনি অন্য কোনও উপায় বের করার পরামর্শ দেন।


বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বাংলাদেশে বছরে প্রায় ২৫ লাখ টন ভোজ্যতেলের প্রয়োজন হয়। যার ৯০ শতাংশই আমদানি করতে হয়। ভোজ্যতেলের বাজারের ৭০ শতাংশ পামতেল এবং ৩০ শতাংশ সয়াবিন তেলের দখলে রয়েছে।


আরও খবর




বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা