শিরোনাম
শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

খোঁড়াখুঁড়িতে বেসামাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ভোগান্তিতে বাসিন্দারা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

উন্নয়নের নামে রাজধানীর ওয়ার্ডগুলোতে ১২ মাসই চলে রাস্তা খোঁড়াখুঁড়ি। কোনো সড়ক খোঁড়া হয়েছে পয়োনিষ্কাশনের পাইপ বসানোর জন্য আবার কোনো সড়ক কাটা হয়েছে পানি বা বিদ্যুতের লাইন বসানোর অযুহাতে।

আবার কোনো কোনো ওয়ার্ডে গত ১৫ বছরেও রাস্তার কোনো সংস্কারই করা হয়নি।  


এভাবে একেবারেই অনুপোযোগী হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাস্তাগুলো। এ কারণে ভোগান্তির শেষ হচ্ছে না এসব রাস্তা দিয়ে চলাচলকারী এলাকাবাসীসহ পথচারীদের।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কদমতলীর জুরাইন মেডিকেল রোড, যাত্রাবাড়ী সায়েদাবাদ,টিকাটুলি, কমলাপুর, মুগদা হাসপাতাল রোড,নারিন্দা, দোয়েল চত্বর, নাজিমউদ্দীন রোড,আগাসাদেক লেন, আগামাসিলেন, নয়াবাজারসহ কয়েকটি এলাকা ঘুরে এলাকাবাসীর দুর্ভোগ,ভোগান্তি আর দুর্দশার চিত্রের দেখা মেলে।  


এসব এলাকায় বছরজুড়ে খোঁড়াখুঁড়ির কারণে সামান্য বৃষ্টি হলেই মাসের পর মাস জমে থাকে ময়লা পানি। চলাচলের সময় কাদার যন্ত্রণা তো আছেই। অতিবৃষ্টির কারণে ডুবে থাকা রাস্তার গর্তে কখনও রিকশা, ভ্যান ও সিএনজি পড়ে গিয়ে আহত হন যাত্রীরা।  



নাজিমউদ্দীন রোডের এলাকাবাসীরা জানান, কয়েক বছর ধরেই রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। কবে যে শেষ হবে বলতে পারছি না। বৃষ্টির সময় অনেক ভোগান্তি হয় পথচারীদের। গর্তে পড়ে এর মধ্যে বেশ কয়েকজনের পা ভেঙেছে।


কদমতলী থানার জুরাইন মুরাদ মেডিকেল রোড, রজব আলী সর্দার রোডে প্রায় ১৫ বছর ধরে কোনো রাস্তা মেরামতের কাজ হয়নি। গত তিন-চার মাস আগে মুরাদপুর হাইস্কুল রোডে রাস্তার ড্রেনেজের কাজের জন্য খোঁড়াখুঁড়ির করে। প্রায় দুই মাস যাবত এ কাজ বন্ধ রয়েছে। ফলে এলাকার বৃদ্ধ, নারী, শিশু ও শিক্ষার্থীদের জন্য এ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।


মুরাদপুর এলাকার বৃদ্ধ আনিসুল হক বলেন, এই এলাকায় দুটি স্কুল, একটি বড় মসজিদ, মাদারাসা ও বাজার রয়েছে। শত শত লোক প্রতিদিন যাতায়াত করেন। এমনিতেই গত ১৫ বছর রাস্তার সংস্কার হয়নি। এর মধ্যে রাস্তা খুঁড়ে চলাচলে আরও অনুপযোগী করে রেখেছে। আসলে আমরা সিটি করপোরেশনের ট্যাক্স, ভ্যাট দিয়েও কোনো সুবিধা ভোগ করতে পারছি না।



সবচেয়ে বড় সমস্যা হলো একটু বৃষ্টি হলেই ড্রেনের ময়লা পানিসহ রাস্তায় হাঁটুসমান পানি জমা হয়। আমাদের স্কুল-মাদরাসাপড়ুয়া ছেলেমেয়েদের দিনের পর দিন এই পানি মাড়িয়ে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। ফলে বারো মাসই অসুখ-বিসুখ লেগে থাকে।


সায়েদাবাদ এলাকা রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা। সায়দাবাদ বাসটার্মিনাল থেকে দৈনিক শত শত বাস দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। এই সায়দাবাদ এলাকার রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে এই গর্তে অনেক যানবাহন পড়ে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।


কমলাপুর মুগদা হাসপাতালে দৈনিক হাজার হাজার লোক যাতায়াত করেন। এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। কিন্তু কয়েকমাস পেরিয়ে গেলেও রাস্তার কোনো উন্নয়ন হয়নি। আরো খোঁড়াখুঁড়ি করে রাস্তার অবস্থা বারোটা বাজিয়ে রেখেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।


নয়াবাজারের টিন ব্যবসায়ীরা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড এলাকার রাস্তাগুলো দেখলে মনে হয় গ্রামের কোনো অজপাড়াগাঁয়ে এসে পড়েছি। আমরা ও ট্যাক্স ভ্যাট দিই, উত্তর সিটির জনগণও ট্যাক্স ভ্যাট দেয়। তারা উন্নত রাস্তাঘাট, উন্নত সেবা পেলেও আমরা পাই না। এই দায়ভার আমাদের দক্ষিণ সিটি করপোরেশন কর্মকর্তাদের নিতে হবে।  



টিকাটুলির প্রবীণ স্থায়ী বাসিন্দা আজমল সাহেব অভিযোগ করে বলেন, আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাদের কাছে অসহায়। তারা তাদের মনমতো কাজ করে। যতটুকু জানি, নিয়ম হলো শীত ও বসন্তের মাঝামাঝি সময় উন্নয়ন কাজ করা। কিন্তু এরা মূলত গ্রীষ্ম থেকে বর্ষা পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি করে। মাঝেমধ্যে দেখি বছরজুড়ে ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি করে।


রাজধানীর বেশিরভাগ মানুষের অভিযোগ বৃষ্টির সময় এলেই রাস্তা, ড্রেনেজ,বিদ্যুৎ, ওয়াসা, গ্যাস লাইন সংস্কারের নামে চলে খোঁড়াখুঁড়ি। ফলে দীর্ঘ সময়ের দুর্ভোগের কবলে পড়ে এলাকাবাসী। তাই এলাকাবাসীদের দাবি, যে রাস্তাগুলো খোঁড়াখুঁড়ির অবস্থায় রয়েছে সেগুলো সংস্কার করে নতুন কাজে এগিয়ে যাওয়া। 


আরও খবর




শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬