
শাহিন মিয়া (অষ্টগ্রাম )
সোমবার (২২ জুন)সকাল ১১:০০ ঘটিকায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয়েছে উপজেলা সভা কক্ষে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম
আজকের এই আয়োজন ছিল জীবন রক্ষাকারী লক্ষ্য নিয়ে—তা হলো তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং একটি তামাকমুক্ত সমাজ গড়ে তোলা।স্থানীয় চেয়ারম্যান গন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানের সভাপতি বলেন,
তামাক একটি নীরব ঘাতক। বিড়ি, সিগারেট বা ধোঁয়াবিহীন তামাক—যেই রূপেই এটি ব্যবহার করা হোক না কেন, তা আমাদের ফুসফুস, হৃদযন্ত্র এবং সামগ্রিক স্বাস্থ্যকে প্রতিনিয়ত ধ্বংস করছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, শুধু যিনি ধূমপান করছেন তিনিই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না; তাঁর আশপাশে থাকা প্রিয়জনেরাও ‘পরোক্ষ ধূমপানের’ শিকার হয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
ডাক্তার আমিনুল ইসলাম বলেন:
অনেকেই মনে করেন, তামাক বা ধূমপান সাময়িক মানসিক চাপ কমায়। কিন্তু বাস্তবতা হলো, এটি সাময়িক স্বস্তি দিলেও বিনিময়ে কেড়ে নেয় মানুষের মূল্যবান জীবন, নিঃস্ব করে দেয় একটি পুরো পরিবারকে।
আসুন, আমরা নিজেরা তামাকজাত পণ্য পুরোপুরি বর্জন করি ও আমাদের পরিবার, কর্মক্ষেত্র ও সমাজকে ধূমপানমুক্ত রাখি।একথা বলে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিলভিয়া সিগ্ধা ।




























