শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

কক্সবাজার ভূমি অফিসে স্বজনপ্রীতির সিন্ডিকেট: এক পরিবারের দখলে ৫ পদ, সেবায় চরম ভোগান্তি

প্রকাশিত:বুধবার ২০ মে ২০২৬ | হালনাগাদ:বুধবার ২০ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎মোরশেদ আলম, চকরিয়া প্রতিনিধিঃ ‎কক্সবাজার জেলার বিভিন্ন ভূমি অফিসে এক পরিবারের পাঁচ সদস্যের প্রভাব বিস্তার ও সিন্ডিকেট গঠনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মুক্তিযোদ্ধা কোটার সুযোগে সরকারি চাকরিতে প্রবেশের পর এই পরিবারটি দীর্ঘদিন ধরে বদলি, পদায়ন ও নিয়োগে প্রভাব খাটিয়ে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। ‎ ‎অনুসন্ধানে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের এমএলএসএস নাজমুল এই সিন্ডিকেটের মূল সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তার পরিবারের আরও চার সদস্য জেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে রয়েছেন—নাজমুলের বোন খালেদা বেগম (চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা), কোহিনুর আক্তার (চৌফলদন্ডী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা), কোহিনূরের স্বামী ছৈয়দ নুর (কক্সবাজার সদর ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা) এবং নাজমুলের ভায়েরা-ভাই ইকবাল হোসেন (চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের এমএলএসএস)। ‎ভুক্তভোগীদের অভিযোগ, এই সিন্ডিকেটের বাইরে কোনো কাজ এগোয় না। ফাইল নড়াতে ঘুষ দিতে হয়, আর প্রতিবাদ করলে বদলি বা প্রশাসনিক হয়রানির মুখে পড়তে হয়। বিশেষ করে ইকবাল হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার জন্য প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। ‎ ‎এদিকে, চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা খালেদা বেগমের একটি মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৯ মে) চকরিয়া ভূমিসেবা মেলায় এক সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ‎ ‎ঘটনার পর চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব জানান, খালেদা বেগমকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ‎ ‎জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ‎ ‎সচেতন মহল মনে করছে, কেবল শোকজ বা বদলিতে সমস্যার সমাধান হবে না। প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভূমি সেবায় সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ