শিরোনাম
লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড ধুনটে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট বিতরণ চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ আল মুজাহিদ মল্লিক সোনারগাঁওয়ে বাড়ছে জনপ্রিয়তার জোয়ার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকাআদায়,অভিযোগের পর টাকা ফেরত!
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবীতে মহেশখালীতে বাপা'র মানববন্ধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মহেশখালী প্রতিনিধি

দখল , দূষণ ও ভরাটে জর্জরিত মহেশখালীর কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে বাপা মহেশখালী শাখা । বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষে ২২ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪ টার সময় কোহেলিয়া নদীর পুর্ব পাড়ে নতুন সড়কের উপর দাড়িয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখা , কোহেলিয়া নদী রক্ষা কমিটি , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ ও কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাপা মহেশখালী শাখার সদস্য আলহাজ্ব মাওলানা সাহাব উদ্দিন । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বাপা মহেশখালী শাখার সদস্য জাহাঙ্গীর আলম , বক্তব্য রাখেন বাপা মহেশখালী শাখার সাংগঠনিক সম্পাদক ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ এর সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন , মহেশখালী সপ্ন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার মোঃ এমরান ছরওয়ার , বাপা মহেশখালী শাখার সদস্য ডাঃ নাছির উদ্দিন , ফরিদুল আলম প্রমুখ । এতে উপস্থিত ছিলেন বাপা মহেশখালী শাখার সদস্য শাহেদুল ইসলাম শাহেদ , পরিবেশকর্মী মাহাবুব আলম হান্নান , সংবাদকর্মী ফারুক আজম , ইমরান নাজির , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের , লবন ব্যবসায়ী তাজুল ইসলাম খোকন , মোঃ রিদুয়ান , এছাড়াও মানববন্ধনে শিক্ষক , সাংবাদিক , জেলে , লবন চাষী , পান চাষী সহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন । মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা বলেন , নদী মাতৃক দেশে নদী হত্যা করে কখনো টেকসই উন্নয়ন সম্ভব নয় । সারা দেশে নদী দখল করে ঘের নির্মাণসহ বিভিন্ন প্রকল্প করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক ও নজিরহীন । কোহেলিয়া একসময় গভীর ও খরস্রোতা নদী ছিল , অপরিকল্পিত উন্নয়নের নামে ধ্বংস করা হয়েছে নদীটি । নদী ভরাটের কারনে জেলেরা জাল দিয়ে মাছ আহরণ করতে পারছেনা , ফলে হাজারো জেলে পরিবারে চলছে নিরব কান্না । কোহেলিয়া নদীতে কয়লা বিদ্যুৎ প্রকল্পের বর্জ্য ফেলে দূষিত হচ্ছে নদীর পানি । নদী ভরাট হওয়ায় লবন চাষ এবং চিংড়ি চাষেও ব্যাঘাত ঘটবে বলে জানান বক্তারা । অবিলম্বে কোহেলিয়া নদী পুনরুদ্ধার করে মহেশখালীকে রক্ষা করার দাবী জানান বক্তাগন ।


আরও খবর




লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড

পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

ধুনটে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট বিতরণ

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক

গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ আল মুজাহিদ মল্লিক সোনারগাঁওয়ে বাড়ছে জনপ্রিয়তার জোয়ার

মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকাআদায়,অভিযোগের পর টাকা ফেরত!

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি ছাড়তে বাধ্য! জানিপুর ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ

অষ্টগ্রামে ১৯১তম ২২ মৌজার পাঁচ গায়েলা সভা অনুষ্ঠিত

চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিম: ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি

নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড

পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

ধুনটে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট বিতরণ

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক

গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ আল মুজাহিদ মল্লিক সোনারগাঁওয়ে বাড়ছে জনপ্রিয়তার জোয়ার

মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকাআদায়,অভিযোগের পর টাকা ফেরত!