শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

কোজি কটেজ যেন মৃত্যুপুরী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০২ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সাদা কাফনে মোড়ানো একের পর এক নিথর দেহ হস্তান্তর করা হয় স্বজনদের মাঝে। প্রিয় মানুষটির খাটিয়া ধরে গগন বিদারী চিৎকারে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। গত বৃহস্পতিবার রাতে বিভিষিকাময় আগুনে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনটি যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে।


ভয়াবহ আগুনে একই পরিবারের ৫ জনসহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। আহত ও দগ্ধদের মধ্যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে ৪০ জনের মরদেহ শনাক্ত হয়েছে। তাদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


রাজধানীর বেইলি রোডের আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।


এত মানুষের মৃত্যুর পেছনে আগুনে পোড়া ছাড়াও বিষাক্ত কালো ধোঁয়াকেও কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। আগুন লাগার পর উত্তাপ আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গ্রিন কোজি কটেজের ওপরের তলাগুলো। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে ৪৬ জনের মৃত্যুর তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।


তিনি বলেন, ‘যারা মারা গেছেন তারা কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের শিকার হয়েছে। অর্থাৎ, একটা বদ্ধ ঘরে যখন বের হতে পারে না, তখন ধোঁয়াটা শ্বাসনালীতে চলে যায়। প্রত্যেকেরই তা হয়েছে।


যাদের বেশি হয়েছে, তারা মারা গেছেন। তবে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি, তারাও কেউ শঙ্কামুক্ত নয়।’


তিনি বলেন, ‘যারা আগুনে পুড়ে মারা যান, তাদের শরীরের কোনো না কোনো অঙ্গের ভেতরে তাপে বা পুড়ে নষ্ট হয়ে যায়। আবার আগুনের ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পারায় কারো কারো মৃত্যু হয়।


শ্বাসপ্রশ্বাস ছাড়া মানুষ এক দণ্ড বাঁচতে পারে না। এর জন্য প্রয়োজন হয় অক্সিজেনের। আগুনের ধোঁয়ায় কার্বন মনোক্সাইড তৈরি হয়। এই কার্বন মনোক্সাইডের মধ্যে শ্বাস নিতে গেলে অক্সিজেনের অভাবে শ্বাস বন্ধ হয়ে যায় এবং সেক্ষেত্রে মানুষ মারা যায়।’ এত মানুষের মৃত্যুর পেছনে আগুনে পোড়া ছাড়াও বিষাক্ত কালো ধোঁয়াকেও কারণ বলে মনে করছেন চিকিৎসকরা।


সামান্য লাভের আশায় নিরাপত্তার কথা না ভেবে আর নিয়ম নীতি না মেনেই গড়ে তোলা হচ্ছে ভবনগুলো। এতে বাড়ছে দুর্ঘটনা আর প্রাণহানি। দুর্ঘটনা ঘটার পরই শুরু হয় এ নিয়ে আলোচনা। রাজধানীর বেইলি রোডের এই ভবনটিতে ছিল কোনো ধরনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ বিবেচনায় গ্রিন কোজি কটেজ ভবনটিকে তিনবার নোটিশ দেয়া হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।


গতকাল বেইলি রোডের আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মাইন উদ্দিন বলেন, ‘এই ভবনকে পূর্বে নোটিশ দেওয়া হয়েছিল। ঝুঁকিপূর্ণ বিবেচনায় ভবনের মালিককে তিনবার নোটিশ পাঠানো হয়।’


তিনি আরও বলেন, ‘এই ভবনে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এ কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’ আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা নিচতলার সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।’


তিনি আরও বলেন, ভবনটিতে নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। মাত্র একটি সিঁড়ি ও ভবনের একটি ছাড়া প্রায় প্রতিটি ফ্লোরে খাবারে দোকান থাকায় গ্যাস সিলিন্ডারগুলো রাখা ছিল অপরিকল্পিতভাবে।


বেইলি রোডে যে ভবনটি আগুন লেগেছে সে ভবনের নির্মাণের সময় নিয়ম মানা হয়নি বলে জানিয়েছেন মেয়র তাপস। পরিদর্শন শেষে সাংবাদিকদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ভবনটির ব্যতয় হয়েছে যখন নির্মাণ করা হয়েছে তখন। পাঁচ তলার ঊর্ধ্বে কোনো ভবন হলে দুটি সিঁড়ি থাকতে হবে। এই ভবনে তা ছিল না। রাজধানীর বেইলি রোডে যে ভবনটি আগুন লেগে ৪৬ জনের প্রাণ গেছে সেই ভবনটি বাণিজ্যিক কাজের জন্য অনুমোদন নেয়ার পরও বিনা অনুমতিতে আবাসিক করা হয়েছে।


মেয়র বলেন, ‘অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ভবনটির ব্যতয় হয়েছে যখন নির্মাণ করা হয়েছে তখন। পাঁচ তলার ঊর্ধ্বে কোনো ভবন হলে দুটি সিঁড়ি থাকতে হবে। এই ভবনে তা ছিল না। ‘সিঁড়ি প্রশস্ত থাকার কথা কিন্তু এই ভবনে একটি মাত্র সিঁড়ি তাও প্রশস্ত নয়। এ ছাড়া ভবনটি বাণিজ্যিক কাজের জন্য অনুমোদন নেয়ার পরও আবাসিক করা হয়েছে বিনা অনুমতিতে।’ তিনি বলেন, ‘বিভিন্নভাবে নকশা অনুমোদন করা হচ্ছে কিন্তু সেসব নকশায় ইমারত বিধিমালাকে পরিপালন করা হচ্ছে না। দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে নকশা ঠিক থাকলেও যখন ভবন নির্মাণ করা হচ্ছে তখন ব্যতয় করা হচ্ছে।’


জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন ‘সাততলা ভবনের একটি মাত্র সিঁড়ি, কোনো ফায়ার এক্সিটও নেই। একমাত্র সিঁড়িটিও আবার গ্যাস সিলিন্ডারে পরিপূর্ণ ছিল। ভয়ঙ্কর ব্যাপার! এরকম একটা অবস্থায় আপনি কিভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা করবেন। এসব ব্যাপারে কর্তৃপক্ষের অবশ্যই দায় আছে। বিশেষ করে সেখানে ফাস্ট সেফটি নিশ্চিত করা তাদের দায়িত্ব ছিল।’ গতকাল রাজধানীর বেইলি রোডে অগ্নিকাøের ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।


মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, ‘গত বছরের ৪ জুন আমরা একটি জাতীয় সেমিনার করি জাতীয় মানবাধিকার কমিশন থেকে। সেখানে আমরা নিমতলীর ঘটনা, চুরিহাট্টার ঘটনা, বঙ্গবাজারের ঘটনা, নিউমার্কেটের ঘটনাসহ সব বড় বড় অগ্নিকাণ্ড নিয়ে পর্যালোচনা করি। সেখানে সমস্যাগুলো চিহ্নিত করে আমরা ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করি। কিন্তু সেসব সুপারিশের আলোকে আজ পর্যন্ত কোনো কাজ হয়নি।’


জাতীয়ভাবেই আমাদের দুর্ভাগ্য, আমরা কেউ এ ধরনের অগ্নিকাø নিয়ে সচেতন হচ্ছি না। কর্তৃপক্ষকে এখন বাধ্য করতে হবে ফায়ার সেফটি নিশ্চিত করতে।’


কর্তৃপক্ষের অবহেলা সম্পর্কে বলতে গিয়ে কামাল উদ্দিন বলেন, ‘দেখুন, এখনও পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরেনি। কাদের দায়িত্ব এটা সরানোর? ফায়ার সার্ভিস সরানোর জন্য একের পর এক নোটিশ করবে আর এগুলো সরবে না- এটা তো হতে পারে না।’


চেনা যাচ্ছে না ৬ মরদেহ, হবে ডিএনএ পরীক্ষা :


রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের মধ্যে ৪০ জনের পরিচয় পাওয়া গেছে। তবে এখনো ছয়জনের পরিচয় পাওয়া যায়নি। ওই ছয়জন বেশি পুড়েছে। তাদেরকে চেনা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হলে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।


এদিকে রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের নিচতলার চুমুক রেস্তোরার ২ জন ও কাচ্চি ভাইয়ের ম্যানেজারকে আটক করেছে পুলিশ। এছাড়া ভবন মালিকসহ যাদের দায় আছে তাদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ: মহিদ উদ্দিন।


বেইলি রোডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সাত সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ভবনটির প্রয়োজনীয় নথিপত্র বিশ্লেষণ করে কমিটি জানতে পেরেছে, বেইলি রোডের ভবনটির অনুমোদন, নকশায় কোন ত্রুটি নেই। তবে ৭ তলা এই ভবনটির ৫ তলা পর্যন্ত বাণিজ্যিক অনুমোদন থাকলেও তারা উপরের বাকি দুই তলাও বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে।



আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক