শিরোনাম
জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন
সোমবার ০৩ আগস্ট ২০২৬
সোমবার ০৩ আগস্ট ২০২৬

ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত,তীব্র সমালোচনার ঝড় - পুনঃতদন্তের দাবি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৪ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৪ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


 মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ প্রতিনিধি :-

হবিগঞ্জের আজমিরীগঞ্জে অতিবৃষ্টি ও ভয়াবহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি অনুদান বিতরণে নজিরবিহীন অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত কৃষকদের বঞ্চিত করে বরাদ্দের সিংহভাগ স্থানীয় প্রভাবশালীদের স্বজন ও অ-কৃষকদের মাঝে বিতরণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমসহ  সচেতন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।


উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় খোঁজ নিয়ে জানা যায়, অনুদানের তালিকায় এমন অনেকের নাম রয়েছে যাদের জমির কোনো ক্ষতি হয়নি। এমনকি কৃষক নন এমন ব্যক্তিদের নামও তালিকাভুক্ত করা হয়েছে। অথচ যাদের ফসল পানিতে তলিয়ে গেছে, তারা সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। এলাকায় বিশৃঙ্খলার ভয়ে অনেক ভুক্তভোগী নাম প্রকাশ করতে চাইছেন না।  


তবে তালিকা তৈরিতে যাচাই বাচাই করা হয়েছে দাবি করছেন স্থানীয় কৃষি অধিদপ্তর। 


আর অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 


জলসুখা ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক কাইয়ুম মিয়া বলেন, “আমি হতদরিদ্র মানুষ। আমার ৬ কেদার জমি পানিতে তলিয়ে গেছে। কিন্তু সরকারি অনুদান পাইনি। অথচ যারা জমি চাষই করেনি বা যাদের জমি ডুবেনি, তারা অনুদান পেয়েছে। স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালী লোকজন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের ঠকিয়েছেন।একই গ্রামের নজরুল মিয়া অভিযোগ করেন কিছু প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং সংশ্লিষ্টদের ম্যানেজ করে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে পকেট তালিকা তৈরি করেছে। আমার ৫ কেদার জমি তলিয়ে গেছে। কৃষি অফিসার মাঠপর্যায়ে পর্যবেক্ষণ করার পরও সেই তালিকায় আমার নাম নেই। যাদের জমি তলিয়ে যায়নি এবং যারা চাষই করেননি, তাদের নাম আছে। নাম প্রকাশ করলে এলাকায় বিশৃঙ্খলা হবে।


জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক ফজলু মিয়া বলেন, “আমার প্রায় ১৫ থেকে ২০ কেদার জমি পানির নিচে তলিয়ে গেছে। ঋণ করে জমি চাষ করেছিলাম। কিন্তু তালিকায় আমার নাম আসেনি। অথচ যাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাদের নাম এসেছে। আমি প্রমাণ দিতে পারব। এই তালিকা পুনরায় তদন্ত করে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করা হোক।


বদলপুর ইউনিয়নের নিজাম্মল সূত্রধর ও সুশীল চন্দ্র দাস জানান, “আমাদের ৪ থেকে ১০ কেদার জমি তলিয়ে গেছে। কিন্তু অনুদানের তালিকার জন্য এলাকার চেয়ারম্যান, মেম্বারসহ কোনো নেতাকর্মী আমাদের নাম ও ভোটার আইডি নেননি। অথচ অনেকেরই নাম-আইডি নেওয়া হয়েছে।


একই ইউনিয়নের দিগলবাগ গ্রামের বর্গাচাষি সন্তোষ চন্দ্র দাস বলেন, “আমার ১০ কেদার জমি তলিয়ে গেছে। এলাকার নেতাকর্মীরা নাম ও ভোটার আইডি নিয়েছেন, কিন্তু এখনো কোনো অনুদান পাইনি।


ভুক্তভোগী কৃষকরা কৃষি বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করে অনুদানের তালিকা পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সঠিক জরিপ ছাড়াই তৈরি করা তালিকার কারণে সরকারের উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন


এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা  মো.রুহুল আমিন বলেন, তালিকা তৈরির সময় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিদের সমন্বয়ে যথাযথ যাচাই-বাছাই করে করা হয়েছে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম বলেন, অভিযোগ পেলে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে পুনরায় অনুদান বিতরণ না করলে কৃষকদের মাঝে অসন্তোষ আরও বাড়বে।


আরও খবর




মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ