শিরোনাম
ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন অষ্টগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাসের পাতায় শাহজালালের স্মৃতি নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন,শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল জুঁইফুল সমবায় সমিতি
রবিবার ০৮ নভেম্বর ২০২৬
রবিবার ০৮ নভেম্বর ২০২৬

কথা না মানায় ব্যবসাপ্রতিষ্ঠানের চাবি নিয়ে গেল বিএনপি নেতা!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৯ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৯ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


পিরোজপুর প্রতিনিধি:-

পিরোজপুর জেলার কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবিরের কথা না শোনায় ব্যবসা প্রতিষ্ঠানের চাবি নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময়ে দোকানের ক্যাশিয়ার ও কর্মচারীদের মারধর করে সিসিটিভি ক্যামেরা ভেঙে ডিভিআর ছিনিয়ে নেওয়া হয়। বিষয়টি পুলিশকে অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও ভুক্তভোগীরা অভিযোগ করেন।


জানা গেছে, ঘটনার সূত্রপাত একটি ঘাট ইজারা নিয়ে। ভুক্তভোগী উপজেলার আমড়াজুড়ি এলাকার বাসিন্দা লিমন তালুকদার বলেন, আমড়াজুড়ি খেয়াঘাট ইজারার জন্য দরপত্র আহ্বান করে পিরোজপুর জেলা পরিষদ। নিয়ম অনুযায়ী দরপত্র কিনে স্থানীয় সুলতান মাঝি দরপত্র জমা দেন। উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম আহসান কবিরের অনুসারী লোকজন দরপত্র জমা দিতে প্রথমে নিষেধ করেন। দরপত্র জমা দিলে ক্ষিপ্ত হয়ে ২০-২৫ জনের একটি দল লিমান তালুকদার ও সুলতান মাঝিকে দেখে নেওয়ার প্রকাশ্য হুমকি দেয়।


এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ রাত সাড়ে ৮টার দিকে আমড়াজুড়ি ফেরিঘাট এলাকায় লিমন তালুকদারকে খুঁজতে যায় আহসান কবিরের লোকজন। তাকে না পেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ‌‌‘মদিনা ডেইরি অ্যান্ড সুইটস’ এ হামলা চালিয়ে চাবি নিয়ে যায় এবং সিসি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে যায়।


লিমন তালুকদার বলেন, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিদিন ১৫ জন কর্মচারী নিয়ে পরিচালিত হয়। ঘটনার কয়েকদিন পরে তারা দোকানের চাবি দিয়ে গেছে। আরো কিছু জিনিস তারা দেয়নি। আমি একজন উদ্যোক্তা। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত। আমার ব্যবসাপ্রতিষ্ঠান বর্তমানে বন্ধ হওয়ার পথে। আমি ও আমার পরিবার এখন চরম আতঙ্কে আছি।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম আহসান কবির বলেন, ঘটনাতো মিটমাট হয়ে গিয়েছে। আমার লোকজন ওই ছেলের দোকানের চাবি এনেছিল। ওরা ওদের ভুল বুঝতে পেরে ক্ষমতা চেয়ে দোকানের চাবি নিয়ে গেছে।

তিনি বলেন, আমড়াজুড়ি খেয়াঘাটের ইজারা মূল্য অনেক। তা কমানোর জন্য আমি সিদ্ধান্ত নেই দরপত্র কিনলেও কেউ জমা দেবে না। বাধ্য হয়ে সরকার কম মূল্যে দরপত্র ছাড়বে। তখন কিনে যে পাবে সে চালাবে। কিন্তু আমার কথা না শুনে এই ছেলে (লিমন তালুকদার) বেশি মূল্যে দরপত্র জমা দিয়েছে। আমি যেখানে লোকজনের ভোগান্তির কথা চিন্তা করে একটা উদ্যোগ নিয়েছি। সে কথা না শোনায় দলীয় কিছু লোক ক্ষিপ্ত হয়ে ওর দোকানের চাবি নিয়ে এসেছিল। তাতো ফেরত দিয়ে এসেছে।


বিএনপির আহ্বায়ক বলেন, এই ছেলে বিএনপি করে। ওর মামা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের আমলেও সে ঘাট পেয়েছে। তার মানে বোঝেন সে কেমন ছেলে।


স্থানীয়রা জানিয়েছেন, ৫ আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর নেতাকর্মীদের নিয়ে আমড়াজুড়ি ও সোনাকুর খেয়াঘাট দখলে নেওয়ার অভিযোগ রয়েছে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে। অধিপত্য বিস্তার করতে গিয়ে নিজ দলীয় অনেক কর্মীকে এলাকা ছাড়া করেছেন বলেও জানা গেছে।


‎কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান হোসেন বলেন, এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ

চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মনপুরায় সমবায় দিবস ২০২৬ পালিত

বোদায় মানবতার ফেরিওয়ালা মতিন: নিঃস্বার্থ কাজের মধ্য দিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ

বাগাতিপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

অষ্টগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

তৃণমূলকে চাঙ্গা করতে বেলাবোতে নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাসের পাতায় শাহজালালের স্মৃতি

নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন,শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল জুঁইফুল সমবায় সমিতি

ঐক্য ও আত্মনির্ভরতার বার্তায় মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক


এই সম্পর্কিত আরও খবর

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ

চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

অষ্টগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাসের পাতায় শাহজালালের স্মৃতি

নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন,শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল জুঁইফুল সমবায় সমিতি