
মো: ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরে মাদক বিক্রির সময় ১২৫ গ্রাম গাঁজা ও নগদ ৩২ হাজার ১৫০ টাকাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ| রবিবার (৯ আগস্ট) মুরাদনগর উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়| পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নিৰ্দেশে এসআই মো. আবদুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদনগর উত্তরপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী তারু মিয়ার বাড়িতে অভিযান চালায়| এ সময় মাদক বিক্রিরত অবস্থায় তারু মিয়া (৭১) ও তার ছেলে শুকুর আলীকে (১৯) হাতেনাতে আটক করা হয়| পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে| এছাড়া আটক তারু মিয়া একজন চিহ্িত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগে মাদক সংক্রান্ত আরও ৯টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে| এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মুরাদনগরকে সম্পূর্ণ মাদকমুক্ত করার লক্ষ্ে পুলিশের এই ধারাবাহিক মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে





























