শিরোনাম
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট ধুনটে প্রাননাশের হুমকি দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ রূপগঞ্জে ব্রাইট শিশু কানন স্কুলে দুর্ধর্ষ চুরি,প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ,গ্রেফতার-১ কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা শরীফ বেপারীকে অব্যাহতি দিল ভোলা জেলা ছাত্রদল চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম
শনিবার ০১ আগস্ট ২০২৬
শনিবার ০১ আগস্ট ২০২৬

কুমিল্লাকে মাছ রপ্তানির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

প্রকাশিত:শনিবার ০১ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শনিবার ০১ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোতালেব হোসেন (কুমিল্লা)।। দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৎস্য উৎপাদনকারী জেলা কুমিল্লার সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলাটিকে মাছ রপ্তানির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।শনিবার (১ আগস্ট) কুমিল্লা সার্কিট হাউজে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কুমিল্লা জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, কুমিল্লা দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৎস্য উৎপাদনকারী জেলা। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, অসময়ে বৃষ্টিপাত, বন্যা ও খরার কারণে কৃষি উৎপাদন চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আগামী মৌসুমে হাওড় অঞ্চলের কৃষকদের জন্য ১১৮ জাতের নতুন ধানের বীজ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ৩০ টন বীজ বিতরণ করা হবে। নতুন উদ্ভাবিত এসব ধানের জাত শীতল আবহাওয়াতেও সহজে অঙ্কুরোদগম করতে সক্ষম হবে, ফলে প্রতিকূল আবহাওয়া কিংবা শীতের কারণে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা কমবে। একই সঙ্গে আকস্মিক বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষকরা আরও সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে উপকূলীয় অঞ্চলের কৃষকদের জন্য লবণাক্ততা সহনশীল নতুন জাতের ধানের বীজ উদ্ভাবনে সরকার কাজ করছে। এসব জাতের ধান লবণাক্ত পরিবেশেও ভালো ফলন দেবে, যা উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মৎস্য খাতের উন্নয়ন প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, কুমিল্লায় মাছ বাজারজাতকরণ ব্যবস্থা আধুনিক ও কার্যকর করতে একটি স্থায়ী মাছের বাজার বা ল্যান্ডিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাছ চাষিদের উৎপাদন ব্যয় কমাতে সরকারি ব্যবস্থাপনায় মাছের রেণু সরবরাহের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।তিনি জানান, আগামী বছরের মধ্যেই খাল খনন কর্মসূচির শতভাগ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। খাল পুনঃখননের মাধ্যমে পানি ধারণক্ষমতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং কৃষিতে সেচ সুবিধা সম্প্রসারণ সম্ভব হবে, যা কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় গরু ও ছাগলের জন্য সরকারি উদ্যোগে ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে, যাতে প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সামছুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান মজুমদারসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কুমিল্লা জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা।



আরও খবর




লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট

সীতাকুণ্ডে কলেজ অধ্যক্ষ‘র বিরুদ্ধে মানববন্ধন

কুমিল্লাকে মাছ রপ্তানির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

ধুনটে প্রাননাশের হুমকি দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস সহ দুইটি আন্তঃনগর ট্রেন

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

হামলার অভিযোগের সাত দিন, অধরা অভিযুক্তরা—বিচার নিয়ে শঙ্কা

উলিপুরে ৯৯৯-এর পুলিশের বিরুদ্ধে আসামি তাড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত এসআই ৫ ঘণ্টা অবরুদ্ধ

নিষিদ্ধ মৌসুমেও সুন্দরবনে মাছ শিকার, বনরক্ষীদের অভিযানে শুঁটকি মাছা ধ্বংস

রূপগঞ্জে ব্রাইট শিশু কানন স্কুলে দুর্ধর্ষ চুরি,প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ,গ্রেফতার-১

কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত

পরকীয়ার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা শরীফ বেপারীকে অব্যাহতি দিল ভোলা জেলা ছাত্রদল

গাজীপুরে ২৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট

সীতাকুণ্ডে কলেজ অধ্যক্ষ‘র বিরুদ্ধে মানববন্ধন

ধুনটে প্রাননাশের হুমকি দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস সহ দুইটি আন্তঃনগর ট্রেন

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

হামলার অভিযোগের সাত দিন, অধরা অভিযুক্তরা—বিচার নিয়ে শঙ্কা

উলিপুরে ৯৯৯-এর পুলিশের বিরুদ্ধে আসামি তাড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত এসআই ৫ ঘণ্টা অবরুদ্ধ

নিষিদ্ধ মৌসুমেও সুন্দরবনে মাছ শিকার, বনরক্ষীদের অভিযানে শুঁটকি মাছা ধ্বংস

রূপগঞ্জে ব্রাইট শিশু কানন স্কুলে দুর্ধর্ষ চুরি,প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ,গ্রেফতার-১