
মো: ইয়াসিন সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী এসআই (নিরস্ত্র) সুমন তালুকদারের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) কাজী সুলতান আহম্মেদ, কনস্টেবল মো. ইয়াছিন রিয়াদ, কনস্টেবল মো. রেদোয়ান হোসেন এবং ড্রাইভার কনস্টেবল মো. মুনসুর আলীর সমন্বয়ে পরিচালিত অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জাকির হোসেন (৪৮), পিতা: মৃত আব্দুল মালেক, সাং: কলেজপাড়া, মুরাদনগর সদর ইউনিয়ন এবং মো. জুয়েল (৩৫), পিতা: আবুল হাসেম, সাং: পৈয়াপাথর, নবীপুর পশ্চিম ইউনিয়ন, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা। অভিযানের সময় তাদের দখল থেকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই (নিরস্ত্র) সুমন তালুকদার বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি মুরাদনগর থানার মামলা নং-২১, তারিখ: ২৬ জুন ২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মুরাদনগর থানার এসআই রুহুল আমীনকে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




























