শিরোনাম
নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

কুমিল্লার বরুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আবুল কালাম আজাদ বরুড়াঃ- 


কুমিল্লার বরুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪  উদযাপন করা হয়েছে।  রোজ মঙ্গলবার প্রথম প্রহরে  বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে জাতির শ্রেষ্ঠ সন্তান ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ভোর ৬.৩০ মিনিটে জাতীয় সংসদ সদস্য কুমিল্লা-৮ বরুড়ার সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন শামীম  ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য  সকলকে নিয়ে  পুষ্প স্তবক অর্পন করে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্ড গাইডস, স্কাউট দল, বিএনসিসি, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ পুলিশ বাহিনী সদস্যদের অংশ গ্রহণে সকাল ৮.৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শারিরীক কসরত সহ জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এদিন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম। পৌরসভার মেয়র মোঃ বকতিয়ার হোসেন ( বখতিয়ার ) এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার, বরুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আহমেদ হাছান, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন , বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দিন, সহ প্রশাসনের সকল কর্মকর্তা সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে এদিন দুপুর ২.৩০ মিনিটে  জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ এন এম মইনুল ইসলাম চেয়ারম্যান বক্তব্যে বলেন আজ একটি অবিস্মরণীয় দিন। এ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। স্বশ্রদ্ধ চিত্তে স্মরণ করি ৩০ লক্ষ শহিদ এবং দুই লক্ষ নির্যাতিতা মা-বোনকে, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আরও স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ ও জাতীয় চার নেতাকে। স্বশ্রদ্ধ সালাম জানাই সে সব অকুতোভয় মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী জনতার প্রতি, যারা দেশমাতৃকার জন্য জীবন বাজি রেখে লড়েছেন এবং বুকের তাজা রক্ত দিয়ে বাংলার মাটিকে হানাদারমুক্ত করেছেন। যারা স্বজন হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আজকের এ দিনে বরুড়া উপজেলার সকল শহিদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির মহত্তম অর্জন। এ অর্জনকে অর্থপূর্ণ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে, স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতার মূল লক্ষ্য একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়া। সে লক্ষ্য অর্জনে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমরা বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের 'সোনার বাংলা' তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে সক্ষম হবো। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের গর্বের ও গৌরবের দিন। পরিশেষে অনুপ্রেরণা ও গৌরবের এ মাহেন্দ্রক্ষণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বরুড়াসহ সমগ্র দেশবাসীর সমৃদ্ধি ও মঙ্গল কামনা।  বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের বলেন আপনারা এ দেশ স্বাধীন করছেন আমি যে কত দিন বাঁচি আপনাদের সাথে আছি থাকবো


আরও খবর




নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা