শিরোনাম
জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন
সোমবার ০৩ আগস্ট ২০২৬
সোমবার ০৩ আগস্ট ২০২৬

মাদক মামলার আসামির দ্রুত জামিনে গাইবান্ধায় আলোচনা-সমালোচনার ঝড়

প্রকাশিত:সোমবার ২৫ মে ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৫ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ 

‎গাইবান্ধার পলাশবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া এক চিহ্নিত মাদক কারবারির মাত্র সাত দিনের মধ্যে জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ, সচেতন মহল এবং মাদকবিরোধী অভিযানে সংশ্লিষ্টদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

‎মামলার তথ্যানুযায়ী, গত ১৩ মে ২০২৬ তারিখে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। তবে স্থানীয় সূত্রের দাবি, গ্রেফতারের অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট আসামিরা জামিনে মুক্তি পান।

‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের ভাষ্য, মাদকসহ গ্রেফতার হওয়ার পর এত দ্রুত জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি মাদক নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা ও বিচারিক প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

‎স্থানীয় সচেতন মহলের অভিযোগ, মাদক কারবারিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে দীর্ঘ সময় নজরদারি, তথ্য সংগ্রহ, সোর্স ব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করতে হয়। অনেক ক্ষেত্রে গোপন তথ্যদাতারাও জীবনের ঝুঁকি নিয়ে প্রশাসনকে সহযোগিতা করেন। কিন্তু গ্রেফতারের কিছুদিনের মধ্যেই আসামিরা জামিনে বেরিয়ে আসায় তথ্যদাতাদের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, দিন-রাত পরিশ্রম করে মাদক কারবারিদের অবস্থান শনাক্ত ও গ্রেফতার করা হলেও দ্রুত জামিনে মুক্তির ঘটনায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের মনোবলেও নেতিবাচক প্রভাব পড়ছে।

‎স্থানীয়দের আশঙ্কা, এ ধরনের ঘটনায় অন্য মাদক কারবারিদের মধ্যেও এক ধরনের সাহস তৈরি হতে পারে। তাদের মধ্যে এমন ধারণা জন্মাতে পারে যে, গ্রেফতার হলেও অল্প সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়ায় মুক্ত হওয়া সম্ভব। ফলে মাদকবিরোধী অভিযানের প্রতি সাধারণ মানুষের আস্থাও দুর্বল হয়ে পড়ছে।

‎এলাকাবাসীর ভাষ্য, ইয়াবার মতো ভয়ংকর মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি চুরি, ছিনতাই, সহিংসতাসহ নানা অপরাধ বৃদ্ধির পেছনেও মাদকের প্রভাব রয়েছে বলে মনে করছেন তারা। এমন পরিস্থিতিতে মাদক মামলার আসামিদের দ্রুত জামিনে মুক্তি পাওয়ার ঘটনা জনমনে আরও উদ্বেগ বাড়িয়েছে।

‎তবে আইন বিশেষজ্ঞদের মতে, জামিন পাওয়া মানেই মামলা থেকে অব্যাহতি নয়। আদালত অভিযোগের ধরন, তদন্তের অগ্রগতি, আইনি যুক্তি ও প্রযোজ্য বিধান বিবেচনায় নিয়েই জামিনের সিদ্ধান্ত দিয়ে থাকেন। মামলার বিচারিক কার্যক্রমও চলমান থাকে। তবে জনস্বার্থে মামলার অগ্রগতি ও তদন্তের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করছেন তারা।

‎গাইবান্ধাবাসীর দাবি, মাদকবিরোধী অভিযানকে কার্যকর করতে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় আরও জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি মাদক নির্মূলে তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

‎মাদক মামলার আসামির দ্রুত জামিনে গাইবান্ধায় আলোচনা-সমালোচনার ঝড়


আরও খবর




মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ