শিরোনাম
ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই - এমপি নুরুল ইসলাম নয়ন সৌদির সাথে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

মাদক মামলায় মূল ধারা বাদ, বিতর্কে উখিয়া থানার এসআই

প্রকাশিত:বুধবার ১৩ মে ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৩ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইয়ার রহমান আনানঃকক্সবাজার ব্যুরোকক্সবাজারের উখিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মিজানুর রহমানের বিরুদ্ধে ইয়াবা কারবারীদের সঙ্গে যোগসাজশ করে একটি মামলার তদন্তে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, আর্থিক সুবিধার বিনিময়ে মামলার গুরুত্বপূর্ণ ও কঠোর ধারাগুলো বাদ দিয়ে আদালতে দুর্বল চার্জশীট দাখিল করেছেন তিনি। ঘটনাটি স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।জানা গেছে, এক সংবাদকর্মী দীর্ঘদিন ধরে উখিয়ায় চলমান ইয়াবা ব্যবসা, মাদক সিন্ডিকেট ও কারবারীদের অপকর্ম নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে আসছিলেন। তার প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ইয়াবা কারবারীরা সংঘবদ্ধভাবে ওই সংবাদকর্মী ও তার পরিবারের ওপর হামলা চালায়। হামলার সময় সংবাদকর্মী, তার মা ও ভাইদের মারধর করা হয়। একইসঙ্গে তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মত ঘটনা ঘটে। ঘটনার সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে উখিয়া থানার একটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং আহতদের উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, পুলিশ সদস্যরা ঘটনাস্থলের ভিডিওচিত্রও ধারণ করেছিলেন, যা ঘটনার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত।এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি ভুক্তভোগী সংবাদকর্মী বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১০২/২৬ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান এসআই মিজানুর রহমান। তবে তদন্তের একপর্যায়ে তিনি অভিযুক্ত ইয়াবা কারবারীদের সঙ্গে গোপন সমঝোতায় জড়িয়ে পড়েন এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মামলার প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করেন।ভুক্তভোগীদের দাবি, ঘটনার ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং বিভিন্ন প্রমাণ থাকা সত্ত্বেও তদন্ত কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে মামলার গুরুত্বপূর্ণ ধারাগুলো বাদ দেন। পরবর্তীতে সাধারণ ও দুর্বল কিছু ধারা সংযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছেন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।ভুক্তভোগী সংবাদকর্মী আতিকুর রহমান বলেন,“আমি ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় পরিকল্পিতভাবে হামলার শিকার হয়েছি। ঘটনার সব প্রমাণ থাকার পরও তদন্ত কর্মকর্তা এসআই মিজান অপরাধীদের রক্ষার চেষ্টা করেছেন। তিনি আমার কাছেও আর্থিক সুবিধা চেয়েছিলেন। আর্থিক সুবিধা না দেওয়ায় তিনি অভিযুক্তদের পক্ষ নিয়ে মামলার মূল ধারাগুলো বাদ দিয়েছেন।”তিনি আরও বলেন, একজন তদন্ত কর্মকর্তার কাজ হলো নিরপেক্ষভাবে তদন্ত করা। কিন্তু এখানে উল্টো অপরাধীদের বাঁচাতে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। এতে আমরা চরমভাবে হতাশ ও ন্যায়বিচার থেকে বঞ্চিত।”এদিকে স্থানীয়দের অভিযোগ, এসআই মিজানের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়ম, ঘুষ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের মত গুরুতর অভিযোগ রয়েছে।অভিযোগ রয়েছে, উখিয়ার থ্যাংখালী মরাগাছতলা এলাকার ফরিদ নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকার বিনিময়ে অস্ত্র মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সেলিনা আক্তার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে।এসআই মিজানের ঘটনাগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন—যদি তদন্ত কর্মকর্তা নিজেই অভিযুক্তদের সহযোগী হয়ে ওঠেন, তাহলে সাধারণ মানুষ কোথায় পাবে সঠিক বিচার ও আইনের আশ্রয়?এবিষয়ে অভিযুক্ত মিজানের সাথে যোগাযোগ করা হলে বলেন, তদন্ত করে যা পেয়েছি তা দিয়েছি। অন্য অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে ব্যাস্ত আছি বলে লাইন কেটে দেন।এবিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মজিবুর রহমান বলেন, পুলিশ সুপারকে বিষয়টা অবগত করেন।


আরও খবর




শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন

কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই - এমপি নুরুল ইসলাম নয়ন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২