
শফিকুল স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর সিটিকে একটি পরিবেশবান্ধব ও সবুজ নগরী (গ্রীন সিটি) হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।উদ্বোধন শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ২২ নং ওয়ার্ডের মাস্টারবাড়ি এলাকায় গাছের চারা রোপণ করা হয়। মহাসড়কের চারপাশ সবুজায়নের মাধ্যমে বায়ু দূষণ মুক্ত রাখা এবং মহানগরের সৌন্দর্য বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




























