
বিশেষ প্রতিনিধিঃ শিল্প সাহিত্য সংস্কৃতি ও মানবিক সংগঠন "মাটির মা ফাউন্ডেশন" দিনাজপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে গত বুধবার (৫ আগষ্ট) ৭ সদস্যবিষিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা।
আহ্বায়ক: প্রদীপ কুমার রায়, সদস্য সচিব: মোঃ সাদেকুল ইসলাম
সদস্য: জাকির হোসেন মিন্টু, বদরুদ্দোজা বুলু, কাজী আসাদ বিন রমজান, আয়শা আসমানী, মোঃ মিজানুর রহমান ডোফুরা।
উল্লেখ্য যে, আগামী সেপ্টেম্বর মাসে জেলা কমিটি অনুমোদন ও বর্ষার কবিতা পাঠ অনুষ্ঠিত হবে উক্ত আহ্বায়ক কমিটির নেতৃত্বে।



































