শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

মার্কেট ঘিরে অবৈধ দোকানপাটে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৫ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৫ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর বেশিরভাগ মার্কেটে দোকানের সামনে এবং সিঁড়িতে দেখা যায় নানা ধরনের অস্থায়ী দোকান। এসব দোকান নিয়ে অভিযোগ রয়েছে স্থায়ী দোকান মালিকদের। অবৈধ দোকানগুলোর কারণে যেকোনও অগ্নিঝুঁকিতে ব্যবস্থা নিতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। দুর্ঘটনায় ক্ষতির পরিমাণও বাড়ে। এমনটাই মনে করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।


সম্প্রতি ঢাকার বিভিন্ন বড় মার্কেট ঘুরে দেখা গেছে, অস্থায়ী দোকানগুলো এমনভাবে বসানো হয়েছে যে, মার্কেটে প্রবেশ করাও দুরূহ। ক্রেতাদের হাঁটা-চলায় তৈরি হচ্ছে বাধা। অবৈধ দোকানের বিদ্যুতের লাইনের সংযোগও অবৈধ। বিক্ষিপ্তভাবে টানা এসব লাইন দৃশ্যত ঝুঁকিপূর্ণ। 


দোকান মালিকদের অভিযোগ, অবৈধ এসব দোকানের জন্য মার্কেটের সুনাম নষ্ট হচ্ছে। অবৈধ দোকানের কারণে ক্রেতারা ওইসব মার্কেটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন।



মিরপুরের-১০ এর শাহ আলী প্লাজার দোকানি রায়হান বলেন, ‘আমরা ১৫ থেকে ২০ হাজার টাকা দোকান ভাড়া দেই। বাইরের দোকানগুলো দেয় ২০০ থেকে ৩০০ টাকা। জিনিসপত্রও খুব একটা ভালো না। মানুষ এটা বোঝে না। তারা কম দামে কিনে নিয়ে যায়।’


মার্কেটের বাইরে আরেক মার্কেট মন্তব্য করে ক্যাপিটাল শপিং সেন্টারের দোকানি রাহাত বলেন, ‘একটা মার্কেট যদি বাইরে থেকে দেখতে সুন্দর না হয়, সেখানে ভালো ক্রেতা আসে না। বাইরে দোকান নিয়ে বসুক সমস্যা নেই, কিন্তু একটা সিস্টেম তো থাকবে। যে যেভাবে পারছে, দোকান বসিয়ে দিচ্ছে।’


এ সব অবৈধ দোকান নিয়ে আপত্তি নেই কিছু কিছু দোকানির। তাদের বক্তব্য, একই পণ্য না নিয়ে বসলেই হলো।


নিউ মার্কেটের পর্দা-তোশক বিক্রেতা শামসুল আলম বলেন, ‘তাদেরও পরিবার আছে। কিছু না করতে পারলে চলবে কী করে। তাদের নিয়ে আমার কোনও সমস্যা নেই, তবে আমরা যেটা বিক্রি করি সেটা বিক্রি না করলেই হয়। এতে ক্রেতারা ভেতরে আসে কম।’ 



মার্কেটের সামনে শৃঙ্খলাবিহীন এসব দোকান নিয়ে অভিযোগ জানিয়ে নিউ সুপার মার্কেটের সভাপতি এম এ কাশেম বলেন, ‘আমাদের মার্কেটের নিচের দোকানগুলোতে সামান্য কিছু জিনিসপত্র বাইরে রাখলেই পুলিশ এসে জরিমানা করে, মালামাল সরিয়ে দেয়। অথচ তাদের সামনেই এতগুলা অবৈধ দোকান– কোনও খেয়ালই করে না। একটা মার্কেটে অন্তত চলাচলের জন্য জায়গা থাকতে হয়। সেভাবেই মার্কেট করা হয়েছে। কিন্তু এসব দোকানের জন্য পরিবেশ নষ্ট হচ্ছে। কোনও দুর্ঘটনা ঘটলে গাড়ি ঢোকার মতো জায়গা নেই।’


মার্কেটে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও পর্যাপ্ত ফাঁকা জায়গা দরকার বলে জানান তিনি। নিউ সুপার মার্কেটের সভাপতি বলেন, ‘আমার মার্কেটে ১৫০ থেকে ২০০ অগ্নিনির্বাপক মেশিন রাখা আছে। ডিপ টিউবলও আছে। কিন্তু মার্কেটের সামনে কোনও দুর্ঘটনা ঘটলে তাতে ক্ষতি আমাদেরও হবে।’


ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী গ্রুপের মার্কেট ব্যবস্থাপক ফিরোজুল ইসলাম বলেন, ‘আমরা চেষ্টা করি— এসব দোকান উঠিয়ে দেওয়ার, কিন্তু আবারও নানাজন অনুরোধ জানায়। অনেক সময় কারও কারও অনুরোধও রাখতে হয়। আবার দোকানিরাও মায়া দেখায়। তবে এসব দোকান অল্প কিছু রাখা যায়, বেশি থাকলে মার্কেটের পরিবেশ নষ্ট হয়।’



ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার  বলেন, ‘মার্কেটের সামনে অবৈধভাবে গড়ে ওঠা এসব ফুটপাত দোকানের কারণে যেকোনও দুর্ঘটনায় আমাদের উদ্ধারকর্মীদের বিভিন্ন ধরনের অসুবিধায় পড়তে হয়। কোথাও আগুন লাগলে ভেতরে প্রবেশে সামনের দোকানগুলো বড় বাধা। আমরা মার্কেটের ভেতরের নিরাপত্তা নিয়ে সুপারিশ করি, সে অনুযায়ী মার্কেট কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। কিন্তু বাইরের দোকানগুলোর বিষয়ে আমাদের কিছু বলার নেই।’


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক