শিরোনাম
মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

মাশুলের ফাঁদে ব্যবসায়ীরা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে দেশব্যাপী টানা ছয় দিন বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ। ইন্টারনেট না থাকায় শুল্কায়ন জটিলতার কারণে বন্দর থেকে সঠিক সময়ে পণ্য খালাস করতে পারেননি ব্যবসায়ীরা। এতে বন্দরে বেশি সময় ধরে কনটেইনার জাহাজ এবং বাল্ক জাহাজ অবস্থানের কারণে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে শিপিং এজেন্টদের। একইভাবে কনটেইনার রাখার জন্য বাড়তি মাশুল দিতে হচ্ছে আমদানিকারকদেরও। এ অবস্থায় অতিরিক্ত মাশুল মওকুফ চান তাঁরা। 


জানা গেছে, ইন্টারনেট বন্ধের কারণে আমদানি-রপ্তানি ব্যাহত হওয়ায় ব্যবসায়ীদের যে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে, তা মওকুফের অনুরোধ জানিয়েছে শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতিসহ (বিজিএমইএ) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো। 


এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম বলেন, ‘সম্প্রতি চট্টগ্রাম বন্দরে কার্যক্রম বন্ধ থাকায় আমদানিকারকেরা যে অতিরিক্ত মাশুলের সম্মুখীন হয়েছেন, তা মওকুফের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, সরকার সব ব্যবসায়ীর জন্য অতিরিক্ত পোর্ট চার্জ মওকুফ করবে।’ 


সাধারণত দুই দিনে লোডিং-আনলোডিং সম্পন্ন করে একটি জাহাজ বন্দরের জেটি ত্যাগ করে। কিন্তু সেখানে এখন চার থেকে পাঁচ দিন সময় লাগছে। জেটিতে প্রতিদিনের বাড়তি অবস্থানের জন্য অন্তত ২০ হাজার ডলার জরিমানা গুনতে হবে জাহাজমালিকদের। এ প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দরের জেটিতে বাড়তি সময় জাহাজ অবস্থানের মাশুল মওকুফের দাবি জানাবে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ  বলেন, বেশ কয়েক দিন চট্টগ্রাম বন্দর বন্ধ থাকায় শিপিং সেক্টরে যে ক্ষতি হয়েছে, তা নিরূপণে সোমবার (গতকাল) বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সারসংক্ষেপ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সারসংক্ষেপ বন্দরে কনটেইনার জাহাজ এবং বাল্ক জাহাজ অতিরিক্ত সময় অবস্থানের জন্য যে বাড়তি মাশুল দিতে হচ্ছে, তা মওকুফের দাবি জানানো হবে। 


চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, জাহাজ থেকে নামিয়ে আমদানি পণ্যের কনটেইনার চার দিন বন্দরের ইয়ার্ডে বিনা ভাড়ায় রাখার সুযোগ পান আমদানিকারকেরা। এরপর ২০ ফুট লম্বা একটি কনটেইনারের জন্য প্রথম সপ্তাহে প্রতিদিন ৬ মার্কিন ডলার স্টোরেজ রেন্ট বা ভাড়া গুনতে হয়। পরবর্তী সপ্তাহে প্রতিদিন একই আকারের কনটেইনারের জন্য ১২ ডলার এবং ২১তম দিন থেকে দৈনিক ২৪ ডলার করে ভাড়া দিতে হয়। ৪০ ফুট লম্বা কনটেইনারের ক্ষেত্রে এর দ্বিগুণ ভাড়া পরিশোধ করতে হয়। 


বন্দর কর্মকর্তারা জানান, স্টোরেজ ভাড়া মওকুফের জন্য আমদানিকারকেরা নৌপরিবহন মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বন্দর কর্তৃপক্ষের মতামত এবং তথ্য চায় মন্ত্রণালয়। বন্দর ইয়ার্ড থেকে ডেলিভারি নেওয়ার দিন পর্যন্ত স্টোরেজ ভাড়া মওকুফ করতে পারে মন্ত্রণালয়। 


ভাড়া মওকুফের আবেদন করা হয়েছে কি না জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মো. রাকিবুল আলম বলেন, ‘বন্দরের ক্ষতিপূরণ মাশুল মওকুফের অনুরোধ জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে আবেদন করেছি। মন্ত্রণালয় আমাদের আবেদন বিবেচনা করে সাত দিনের জন্য সব ধরনের চার্জ মওকুফ করেছে। দু-এক দিনের মধ্যে এ-সংক্রান্ত আদেশ জারি করা হবে।’ 


তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ভাড়া মওকুফের বিষয়ে মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা এখনো (গতকাল পর্যন্ত) বন্দরে আসেনি। ভাড়া মওকুফের নির্দেশনা এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বন্দর কর্তৃপক্ষ। 


প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের ধারণক্ষমতা ৫৩ হাজার টিইইউস এবং বাধামুক্তভাবে কার্যক্রম পরিচালনার জন্য ১৫ শতাংশ ফ্রি ক্যাপাসিটি রাখতে হয়। স্বাভাবিক সময়ে দৈনিক ৩৫০০ থেকে ৪৫০০ টিইইউস কনটেইনার ডেলিভারি হয়। তবে দেশব্যাপী বিক্ষোভ ও সহিংসতার মধ্যে তা প্রায় শূন্যের কোটায় নেমে আসে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম কাস্টম হাউসে ম্যানুয়াল পদ্ধতিতে শুল্কায়ন শুরু হলে ধীরে ধীরে পণ্য খালাস বাড়তে থাকে। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২০১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে বন্দরে। এর পরদিন ২৭ জুলাই ১২ হাজার ৬৭১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়। 


আরও খবর




মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত‌্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার

রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা

বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প