শিরোনাম
দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ-ধার দেনা নিয়ে হতাশায় জেলরা

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো কামরুল হোসেন সুমন,মনপুরা: একদিকে ঘন ঘন সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। বৈরী আবহাওয়ার কারণে গভীর সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। অন্যদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এখন ইলিশের ভরা মৌসুম হলেও মিলছে না কাঙ্ক্ষিত রুপালি ইলিশ।দিন-রাত নদীতে জাল ফেলেও অধিকাংশ জেলেকে ফিরতে হচ্ছে প্রায় খালি হাতে। এতে কমে গেছে জেলে ও মাছ ব্যবসায়ীদের আয়। মৌসুমের শুরুতে ভালো মাছের প্রত্যাশা থাকলেও ইলিশের এমন সংকটে ধারদেনা শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।এদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারেও বেড়েছে ইলিশের দাম।মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নদীর মোহনায় ডুবোচর সৃষ্টি হওয়ায় ইলিশের স্বাভাবিক বিচরণপথ পরিবর্তিত হয়েছে। ফলে দেখা দিয়েছে কাঙ্ক্ষিত ইলিশের সংকট।আষাঢ়-শ্রাবণ মাস থেকেই ভোলার নদী ও সাগরে পুরোদমে ইলিশের মৌসুম শুরু হয়। এ সময় প্রচুর বৃষ্টিপাতের কারণে নদীতে সৃষ্টি হয় তীব্র স্রোত। আর সেই স্রোতের বিপরীতে সাগর থেকে নদীর মোহনায় উঠে আসে রুপালি ইলিশ।জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা থাকলেও এবার চিত্র সম্পূর্ণ উল্টো।নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। বৈরী আবহাওয়ার কারণে গভীর সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা।ফলে ঘাটে বসে আছে বড় বড় ট্রলার।অন্যদিকে মাছের দেখা না পাওয়ায় ট্রলারের জ্বালানি খরচ ও মাঝি মাল্লাদের খোরাকির ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছেন আড়তদার ও ট্রলার মালিকেরা।ফলে রুপালি ইলিশের রাজধানীখ্যাত ভোলার ঐতিহ্যবাহী মৎস্যঘাটগুলোতে বিরাজ করছে নীরবতা ও চরম হতাশা।মনপুরার মাছঘাট এলাকার জেলে নবী মাঝি। গত বিশ বছর ধরে তিনি মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। তবে গত কয়েক বছর ধরে ভরা মৌসুমেও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না। ফলে ধারদেনা শোধ করতে হিমশিম খাচ্ছেন তিনি ও অন্যান্য জেলেরা।একই অবস্থা মনপুরার জনতা বাজার এলাকার বয়স্ক জেলে কামাল মাঝির। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তিনি ইঞ্জিনচালিত নৌকা রেখে দাঁড়ের নৌকা নিয়ে মাছ ধরতে যান। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় আয়ের পরিবর্তে ধারদেনাই বাড়ছে। ফলে হতাশা নিয়েই কাটছে তাদের দিন।নদীতে ইলিশ পাওয়ার জন্য টানা বৃষ্টি, তীব্র স্রোতসহ সব ধরনের অনুকূল পরিবেশ রয়েছে। তবে ইলিশের দেখা মিলছে না।লতাখালি মৎস্যঘাটের জেলে রাকিব মাঝি বলেন, ‘ভোলার মেঘনা নদীতে প্রতিদিন দুইবার মাছ ধরতে গেলে জ্বালানি তেলসহ ২ থেকে ৪ হাজার টাকার খরচ হয়। গত ৪ মাস ধরে এভাবেই ব্যয় বেড়েছে। এবার ভাবছিলাম, মৌসুম শুরু হলে মাছ পেয়ে ধারদেনা শোধ করব। তা আর হলো কোথায়! নদীতে মাছ না পাওয়ায় দেনা বাড়ছেই।’তিনি বলেন, ‘অন্যদিকে এনজিওর কিস্তির ঋণ বাড়ছে। সেই ঋণ শোধ করার জন্য আবার অন্যজনের কাছ থেকে ঋণ নিতে হয়। এখন সরকার যদি আমাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাহলে এলাকায় থাকতে পারব। আর না হলে এলাকা ছাড়তে হবে।’তালতলা মাঝিঘাটের জেলে মানলিক শাহ আলম বলেন, ‘এ বছর নদীতে মাছ ধরতে গিয়ে যা মাছ পেয়েছি, তার চেয়ে আমাদের খরচ বেশি। নদীতে গেলে আরও দেনা বাড়ে। নদীতে কোনো মাছ নেই।’মাঝের মাছঘাটের ব্যবসায়ী আকতার সিকার বলেন, ‘ নদী থেকে মাছঘাটে যখন প্রচুর মাছ আসত, তখন ২০ থেকে ৩০ লাখ টাকার মাছ কেনাবেচা হতো। আমরা ঢাকার আড়তে মাছ পাঠাতে পারতাম। আর এখন ২ লাখ টাকার মাছও কেনাবেচা হয় না। এতে জেলেরা যেমন কষ্টে আছেন, তেমনি আমরা মৎস্য ব্যবসায়ীরাও কষ্টে আছি।’ইলিশের ভরা মৌসুমে ক্রেতা-বিক্রেতার হাকডাকে মুখর থাকার কথা থাকলেও ভোলার শতাধিক মাছঘাটে এখন অলস সময় পার করছেন ব্যবসায়ীরা।ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন, ‘মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার অভয়াশ্রমে ছোট-বড় অসংখ্য ডুবোচর জেগে ওঠায় ইলিশের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এর সঙ্গে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা সংকটের কারণে নদীতে ইলিশের সংকট বেড়েছে। নদীর পানি বৃদ্ধি পেলে সামনের সময়ে নদীতে আবারও ইলিশের দেখা মিলবে বলে আশা করা যায়।’সারা দেশের ইলিশের ৩৪ শতাংশ চাহিদা পূরণ হয় ভোলা থেকে। চলতি মৌসুমে ভোলায় ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৯৭০ জন। এর বাইরেও লক্ষাধিক জেলে রয়েছেন।


আরও খবর




গাইবান্ধা শহরের ২নং রেলগেট-জেলা পরিষদ মোড়ে তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো মানুষ

কুমিল্লা ১০ ও ৬০ বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস

মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ-ধার দেনা নিয়ে হতাশায় জেলরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা

তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ

চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ

রাষ্ট্রপতির আদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. হীরা সোবাহান

বরগুনা-২ আসনের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

গাইবান্ধা শহরের ২নং রেলগেট-জেলা পরিষদ মোড়ে তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো মানুষ

কুমিল্লা ১০ ও ৬০ বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা

তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ

চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ