শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প রাষ্ট্রীয়করণের দাবিতে নরসিংদীতে সংবাদ সম্মেলন

প্রকাশিত:সোমবার ১৮ মে ২০২৬ | হালনাগাদ:সোমবার ১৮ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্প দ্রুত রাষ্ট্রীয়করণ এবং প্রকল্পে কর্মরত শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে নরসিংদীতে সংবাদ সম্মেলন করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, নরসিংদী জেলা শাখা।সোমবার (১৮ মে) দুপুরে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পটির শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অস্থায়ী ও অনিশ্চিত অবস্থায় অত্যন্ত স্বল্প ভাতায় দায়িত্ব পালন করে আসছেন। অথচ তারা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন; সমাজে নৈতিক শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ জাগরণ, মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সরকারের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।সংবাদ সম্মেলনের আগে সংগঠনের নেতারা নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। সেখানে প্রকল্পটি দ্রুত রাষ্ট্রীয়করণ, শিক্ষক-কর্মচারীদের সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদান, চাকরির স্থায়িত্ব ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী -র উদ্যোগে চালু হওয়া এ প্রকল্পটি দেশের শিক্ষা বিস্তার, নিরক্ষরতা দূরীকরণ এবং নৈতিক মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ইতোমধ্যে প্রকল্পটির সাতটি ধাপ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে অষ্টম পর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে।বক্তারা জানান, বর্তমানে সারা দেশে প্রায় ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী এ প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। নরসিংদী জেলায় এর সংখ্যা প্রায় ১ হাজার ১০০ জনের বেশি। দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও তাদের চাকরির স্থায়িত্ব ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। ফলে অনিশ্চয়তার মধ্যে রয়েছে তাদের জীবন-জীবিকা।বক্তারা আরও বলেন, তারা কোনো অযৌক্তিক দাবি করছেন না; বরং দীর্ঘদিনের শ্রম ও অবদানের স্বীকৃতি প্রত্যাশা করছেন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।সংবাদ সম্মেলনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম রায়পুরীর সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক। এসময় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক আমিরী, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সাইফীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ