শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

মতিউর কি ঢাকায়? অফিসে যান না, ছুটিও নেননি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৫ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার পরিবারের বিপুল সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দ্বিতীয় দফায় তাদের যেসব সম্পদ ক্রোক করার আদেশ দেওয়া হয়েছে তার নথি পর্যালোচনা করে দেখা গেছে, ৫৪০ শতাংশ জমি রয়েছে তার প্রথম স্ত্রীর ছেলে অর্ণবের নামে। যদিও অর্ণবের কোনো চাকরি বা উল্লেখযোগ্য ব্যবসা নেই।


এদিকে বহুল আলোচিত এ রাজস্ব কর্মকর্তাকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি। তিনি এনবিআর থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত হয়ে কর্মস্থলে যোগদান করলেও অফিস করছেন না। আবার তিনি ছুটিও নেননি। তবে সূত্র জানিয়েছে, তিনি দেশেই, অনেকটা আত্মগোপনে আছেন।


দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ জুলাই ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাদের যেসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার নির্দেশ দেন তার মধ্যে রয়েছে- ২ হাজার ৩৫১ শতাংশ জমি, মিরপুরে চারটি ফ্ল্যাট এবং ১১৬টি ব্যাংক হিসাবে রক্ষিত ১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা। এছাড়া ২৩টি বিও অ্যাকাউন্টও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।


তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ক্রোক ও অবরুদ্ধ সম্পদের তালিকায় মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ এবং তাদের মেয়ে ফারজানা রহমান ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের সম্পদ ও ব্যাংক হিসাব রয়েছে।


যেসব জমি ও ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে- তার মধ্যে রয়েছে ঢাকার সাভারে ১৬ শতাংশ, ময়মনসিংহের ভালুকায় ১০৬২ শতাংশ, গাজীপুরে ৮৭৫.৯৫ শতাংশ, নরসিংদীর শিবপুরে ২৩৬ শতাংশ, নাটোরের সিংড়ায় ১৬৬ শতাংশ জমি ও মিরপুরে চারটি ফ্ল্যাট।



এর আগে প্রথম দফায় গত ৪ জুলাই মতিউর ও তার প্রথম স্ত্রীর ছেলে আহমেদ তৌফিকুর রহমান, মেয়ে ফারজানা রহমান এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের নামে থাকা ৮৬৬ শতক জমি জব্দের আদেশ দেন একই আদালত। পাশাপাশি বসুন্ধরা ও ধানমন্ডিতে প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান, দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার ও প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে থাকা চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়।


দ্বিতীয় দফা ক্রোকের নথি পর্যালোচনা করে দেখা যায়, এসব জমির মধ্যে ৫৪০ শতাংশ জমি অর্ণবের নামে কেনা। মতিউরের প্রথম স্ত্রীর প্রথম সন্তান বড় কোনো চাকরি বা উল্লেখযোগ্য ব্যবসা না করলেও তার নামে এত সম্পদ প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া তার তিনটি বিও অ্যাকাউন্ট ও প্রায় দুই ডজন ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন হয়েছে।



জানা যায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় গ্লোবাল সুজ লিমিটেড নামে বিশাল একটি জুতার কারখানা রয়েছে। যেখানে কাজ করেন দেশি-বিদেশি শতাধিক কর্মী। প্রায় ১ হাজার ৬২ শতাংশ জমির ওপর এই জুতার কারখানা ছাড়াও বাগানবাড়ি, বিভিন্ন ফলের বাগান ও পতিত জমি রয়েছে। এসব জমির মালিক মতিউর পুত্র অর্ণব ও মতিউরের ভাই এম এ কাইউম।


সাভারে প্রায় ২৬ শতাংশ জমির মালিক মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ। এছাড়া গাজীপুরের খিলগাঁও ও পুবাইল মৌজায় আপন ভুবন শুটিং স্পট ও পুবাইলে মতিউর, তার প্রথম স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে ৮৭৫ দশমিক ৯৫ শতাংশ জমি।


নরসিংদীর শিবপুরে লায়লা কানিজের নামে ৩৮ শতাংশ, অর্ণবের নামে ১২৬ শতাংশ ও ফারজানার নামে রয়েছে ৭২ শতাংশ জমি। নাটোরের সিংড়ায় লায়লা কানিজের নামে ১৬৬ শতাংশ ও মিরপুরের মাজার রোডে চারটি ফ্ল্যাট।



কোরবানি ঈদের আগে মতিউরের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাতের লাখ টাকার ছাগল কেনার ছবি ও ভিডিও সামনে এলে আত্মগোপনে চলে যান মতিউর। জুনের শেষ সপ্তাহে তাকে এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। নতুন কর্মস্থলে তিনি লোক পাঠিয়ে যোগদান করলেও নিজে এখনো অফিস করেননি। এমনকি ছুটিও নেননি তিনি। এ অবস্থায় মতিউর বিদেশে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে।


তবে দুদক সূত্রে জানা গেছে, দেশেই আছেন এই কর্মকর্তা। গত ৪ জুলাই সম্পদের হিসাব চেয়ে দুদকের পাঠানো নোটিশ তিনি নিজে স্বাক্ষর করে গ্রহণ করেছেন। একই দিন তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমান ঈপ্সিতার পক্ষে স্বাক্ষর করে সম্পদের নোটিশও গ্রহণ করেন এই কর্মকর্তা।



নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন, মতিউর দেশেই আছেন। সম্পদের নোটিশ গ্রহণ করেছেন। তবে তিনি বেশিদিন এক ঠিকানায় থাকছেন না। এক ধরনের আত্মগোপনে রয়েছেন তিনি।


জানা গেছে, মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়ে দুদক তাদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় চিঠি পাঠায় গত ২ জুলাই। সেদিন দুদকের বিশেষ বাহক মতিউরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় গিয়ে তাকে পাননি। তিনি বাসার নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলে জানতে পারেন, মতিউর বাসায় নেই। নিরাপত্তারক্ষী মতিউরের সঙ্গে কথা বলে জানাবেন বলে দুদকের বাহককে জানান। পরে ওই নিরাপত্তাকর্মী দুদকের প্রতিনিধিকে জানান, ৪ জুলাই মতিউর বাসায় থাকবেন। ওই দিন নোটিশগুলো নিয়ে যেতে বলেন।


জুলাইয়ের প্রথম সপ্তাহে দুদকের বাহক মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর ধানমন্ডির বাসায় গিয়ে দেখেন বাসাটি তালাবদ্ধ। তার অবস্থানের ব্যাপারে কথা বলার জন্য কাউকে পাওয়া যায়নি। পরে দুদক কর্মকর্তারা তার বাসার সামনে নোটিশটি টানিয়ে দেন।



তবে তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী ও তার তিন ছেলেমেয়ে বিদেশে পালিয়ে থাকতে পারে বলে ধারণা ওই কর্মকর্তার।


দুদকের ওই কর্মকর্তা আরও বলেন, পরিবারের সদস্যদের তথ্য ও অবস্থান জানতে পাসপোর্ট অফিসে চিঠি দেওয়া হয়েছে।


সম্পদের তথ্য চেয়ে দুদকের নোটিশটি মতিউরের বসুন্ধরার বাসা ছাড়াও বরিশালের মুলাদীতে স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে। একইভাবে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের বসুন্ধরার বাসা ও নরসিংদীর রায়পুরার স্থায়ী ঠিকানায় পাঠানো হয়। দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর নোটিশ ধানমন্ডির বাসা ছাড়াও ফেনীতে তার স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে।



দেশের পাশাপাশি বিদেশে সম্পদ গড়েছেন মতিউর। দুবাই, কানাডায় গড়েছেন এসব সম্পদ। সেসব সম্পদের হদিস জানতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুদক। দুদকের একাধিক কর্মকর্তা জানান, যেসব সম্পদের খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে তারচেয়েও বেশি সম্পদ আছে মতিউরের। যেই সাদিক অ্যাগ্রো ফার্ম থেকে ছাগলকাণ্ডের শুরু, সেখানেও তার বিনিয়োগ থাকার তথ্য প্রমাণ পেয়েছে দুদক।


তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সাদিক অ্যাগ্রোতে মতিউরের বিনিয়োগ আছে। সেটা কত, আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এছাড়া মতিউরের আর কোথায় কোথায় বিনিয়োগ আছে তা খুঁজতে সিকিউরিটি একচেঞ্জ কমিশন ও আরজিএসসিতে পাঠানো হয়েছে চিঠি।


আলোচিত ছাগলকাণ্ডের পর বারবার মোবাইল নম্বর পরিবর্তন করায় মতিউরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


মতিউরের স্ত্রী লায়লা কানিজও এড়িয়ে চলছেন গণমাধ্যম। তিনিও ফোন ধরেননি।



এ বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, মো. মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে দুদকের টিম কাজ শুরু করেছে। বিভিন্ন বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।


আরও খবর




বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা