
মোঃ ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে মনু (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, এসআই কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২১নং বাবুটিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পান্তি এলাকার পান্তি-টু-রাজা মেহার সড়কের সাইফুলের লেপ দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে খোরশেদ আলম ওরফে মনুকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত খোরশেদ আলম ওরফে মনু পান্তি এলাকার মৃত আজগর আলী ব্যাপারীর ছেলে।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।



























