
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসাইন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হোসাইন পাহাড়পুর গ্ৰামের মোসলেম বেপারীর ছেলে। হোসাইন অনেকদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে বলে জানায় স্থানীয়রা।
পুলিশ জানায়, পাহাড়পুর এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায়
এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পাহাড়পুর গ্ৰামের জনৈক আবুল কালামের মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে রক্ষিত ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার মাদক কারবারি হোসাইনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।





























