
মো: ইয়াছিন সরকার কুমিল্লা মুরাদনগরকুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার পৃথক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের নিমাইকান্দি এলাকার মোহাম্মদ শামীম সরকার (৪৪) এবং সদর ইউনিয়নের সোনাউল্লাহ (পূর্ব) গ্রামের ইব্রাহিম সরকার (৪২)।পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তের অংশ হিসেবে মুরাদনগর থানা পুলিশের বিশেষ টিম শনিবার রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে নিজ নিজ এলাকা থেকে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত মোহাম্মদ শামীম সরকার ও ইব্রাহিম সরকারকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। একই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।



























