
মোঃ ইয়াছিন সরকার (কুমিল্লা) মুরাদনগর প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরে তিতাস নদী থেকে বিনা অনুমতিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মুরাদনগর থানায় একটি মামলা করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১১ নম্বর রামচন্দ্রপুর (দক্ষিণ) ইউনিয়নের বাহেরচর সাকিনস্থ তিতাস নদীর পূর্বপাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ আল আমিন (২৮)। তিনি কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের আব্দুল রব মিয়ার ছেলে।মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই (নিঃ) আব্বাস কবির চৌধূরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, তিতাস নদীর পূর্বপাড় থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এ ঘটনায় আল আমিনকে গ্রেপ্তার করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মুরাদনগর থানায় মামলা রুজু করা হয়েছে।অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।





























