শিরোনাম
নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


হুযাইফা হিজল, রায়গঞ্জ:

রায়গঞ্জে এনডিপি ও এমএসএফ-এর Empower Her প্রকল্পের বার্ষিক সংবাদ সম্মেলন।

নারী, কিশোরী ও শিশুদের বিরুদ্ধে সকল ধরনের সহিংসতা প্রতিরোধ এবং একটি নিরাপদ, বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর আয়োজনে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপ কর্তৃক পরিচালিত, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এমপাওয়ারহার’ প্রকল্পের অধিনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিপির রায়গঞ্জ উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ বাপ্পী সরকার, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস. এম. নজরুল ইসলাম, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম উদ্দিন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার দাস এবং সদস্য আল-আমিন।

সংবাদ সম্মেলনে গবেষণালব্ধ তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের আলোকে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রায়গঞ্জ উপজেলায় নারী, কিশোরী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন সহিংসতার ঘটনা, পারিবারিক নির্যাতন, বাল্যবিয়ে, যৌন ও অনলাইন হয়রানি, সামাজিক বৈষম্য এবং অন্যান্য লিঙ্গভিত্তিক নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। উপস্থাপিত তথ্যে দেখা যায়, এসব ঘটনার কারণে নারী, কিশোরী, শিশু এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। বক্তারা এসব ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; আইনের কার্যকর বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং ভুক্তভোগীদের জন্য সহজলভ্য আইনি, সামাজিক ও মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিরোধ সম্ভব নয়। গবেষণালব্ধ তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে বক্তারা নারী, কিশোরী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি নিরাপদ, সহিংসতামুক্ত, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


আরও খবর




নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা

তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ

চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ

রাষ্ট্রপতির আদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. হীরা সোবাহান

বরগুনা-২ আসনের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা

তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ

চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ

রাষ্ট্রপতির আদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. হীরা সোবাহান

বরগুনা-২ আসনের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার