শিরোনাম
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

না.গঞ্জে বন্দর উপজেলা নির্বাচনে ১১ প্রার্থীই বৈধ

প্রকাশিত:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মনির হোসেন সুমন:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনেরই প্রার্থিতা যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। এ সময় দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থীর আনা অভিযোগ শুনানি শেষে খারিজ হয়ে যায়। 

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এমএ রশিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, বিএনপির বহিস্কৃত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জাতীয় পার্টির নেতা ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন এবং তার ছেলে মাহমুদুল হাসান।

ভাইস চেয়ারম্যান পদের চার প্রার্থী হলেন- উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মো. আলমগীর হোসেন,  মোশাঈদ রহমান ও শাহিদুল ইসলাম জুয়েল। 

নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন হলেন- মাহমুদা আক্তার ও বর্তমান নারী ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন।

যাচাই-বাছাইয়ের শুরুতে রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ নারী ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। মনোনয়নপত্রে সাথে সংযুক্ত কাগজপত্রে কোনও রকম  ত্রুটি এবং কারও কোনও অভিযোগ না থাকায় পরবর্তীতে ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থীকেই একে একে বৈধ ঘোষণা করা হয়। 

সবশেষ চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে প্রথমেই আতাউর রহমান মুকুলের  জমা দেওয়া কাগজ-পত্র যাচাই করা হয়। দাখিল করা কাগজে ত্রুটি না থাকলেও তাঁর বিরুদ্ধে একদিন আগে জমা পড়া একটি অভিযোগ নিয়ে শুনানি শুরু  করেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ। প্রায় আধ ঘণ্টা শুনানি শেষে অভিযোগকারী আরেক চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসানের অভিযোগ খারিজ করে আতাউর রহমান মুকুলের প্রার্থিতা বৈধ ঘোষণা  করা হয়। পরবর্তীতে চেয়ারম্যান প্রার্থী একেএম আবু সুফিয়ানে প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগটি খারিজ করে তাঁকেও বৈধ ঘোষণা করা হয়। সুফিয়ানের বিরুদ্ধেও মাহমুদুল হাসান অভিযোগ জমা দিয়েছিলেন। পরে মনোনয়নপত্রে কোন ধরণের ত্রুটি এবং কারও কোন আপত্তি না থাকায় একে একে চেয়ারম্যান প্রার্থী এমএ রশিদ, মাকসুদ হোসেন ও তাঁর ছেলের মাহমুদুল হাসানের প্রার্থিতা  বৈধ ঘোষণা করা হয়। 

রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন,“ আজকে প্রার্থীদের প্রার্থিতা বৈধ ঘোষণা করলেও; কারও কোন আপত্তি থাকলে আমার সিদ্ধান্তের বিরুদ্ধে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে আপিল করা যাবে। যা নিষ্পত্তি হবে ২১ এপ্রিল।” প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে তিনি বলেন, “ কোন প্রার্থী যদি প্রার্থিতা প্রত্যাহার করতে চান, তাহলে তাঁকে সশরীরে রিটার্নিং কর্মকর্তার কাছে এসে আবেদন জমা দিতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। ২৩ এপ্রিল জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। যেহেতু একাধিক প্রার্থী একই রকম প্রতীক চেয়েছেন; তাই নির্বাচনী বিধি ব্যবস্থার মাধ্যমে তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।”

মনোনয়নপত্র যাাচাই-বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের সাথে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা রিয়াজ আহমেদ ও আফরোজা আক্তার। 

উল্লেখ্য, আগামী ৮ মে বন্দর উপজেলা পরিষদের ভোটগ্রহণ। ৫৪টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা এক লাখ একত্রিশ হাজার পাঁচশ’ চোষট্টি। তার মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৫শ’, নারী  ভোটার ৬৪ হাজার ৬২ এবং হিজড়া ভোটার ২ জন। 





আরও খবর




শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে