শিরোনাম
প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
মঙ্গলবার ২৩ জুন ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের নামে প্রতারণা: প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো. রিজন (২৪) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্য প্রতারক আশরাফুল ইসলাম অনন্ত (২৪) পলাতক রয়েছে।

আড়াইহাজার থানার লক্ষীপুরা গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস আলী তার ছোট ছেলে মারুফ রহমান অভির জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহের প্রয়োজন হলে এলাকার পূর্ব পরিচিত আশরাফুল ইসলাম অনন্তের সাথে যোগাযোগ করেন। আশরাফুল তাকে জানান যে, তার পরিচিত মো. রিজন এই কাজটি করিয়ে দিতে পারে।

গত ২৬ নভেম্বর মো. ইদ্রিস আলীকে প্রতারক রিজনের কাছে নিয়ে যায় আশরাফুল। সেখানে রিজন পুলিশ ক্লিয়ারেন্স করাতে পাসপোর্টের ফটোকপি ও অথোরাইজেশন লেটার চেয়ে নেন এবং কাগজপত্রে সমস্যা আছে বলে দাবি করেন। তিনি জানান, এই ক্লিয়ারেন্স করাতে ১৫ হাজার টাকা লাগবে। এ সময় মো. ইদ্রিস আলী নগদ ৪ হাজার টাকা প্রদান করেন। এরপর বিকাশের মাধ্যমে প্রতারকরা প্রথমে ১ হাজার টাকা এবং পরে আরও ১০ হাজার ২০০ টাকা হাতিয়ে নেয়।

প্রতারকরা মো. ইদ্রিস আলীকে আশ্বাস দেয়, পুলিশ ক্লিয়ারেন্স তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাননি মো. ইদ্রিস আলী। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে খোঁজ নেন এবং নিশ্চিত হন যে, প্রতারকরা তাকে ফাঁদে ফেলেছে।

এ ঘটনায় মো. ইদ্রিস আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় প্রতারণার মামলা দায়ের করেন। মামলার পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাঠে নামে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান, এসআই মো. সহিদার, এসআই কাজী আফজাল শাহীনসহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় আড়াইহাজারের মারুয়াদী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মো. রিজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনায় অভিযুক্ত অপর প্রতারক আশরাফুল ইসলাম অনন্ত এখনো পলাতক রয়েছে। পুলিশ তার অবস্থান শনাক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার প্রতারণার এই ঘটনায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “পুলিশ ক্লিয়ারেন্সসহ যেকোনো সরকারি সেবার জন্য দালাল বা মধ্যস্বত্বভোগীদের প্রলোভনে পড়বেন না। কারো দ্বারা প্রতারিত হলে দ্রুত পুলিশকে জানাবেন।”



আরও খবর




প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল