
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার রাজধানীর ইমপেরিয়াল হোটেলের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন আলহাজ্ব অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার এবং নির্বাহী সভাপতি হয়েছেন আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া। মহাসচিব পদে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব এডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন।
কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলহাজ্ব কাজী মাওলানা মো. আলমগীর হোসাইন। সহ-সভাপতি পদে রয়েছেন আলহাজ্ব কাজী মাওলানা মো. শিহাব উদ্দিন, কাজী মাওলানা মো. সফিউল্লাহ, আলহাজ্ব কাজী মাওলানা মো. আব্দুল হাসিব ভূঁইয়া ও আলহাজ্ব কাজী হাফিজ আহমেদ মোর্শেদ।
সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন আলহাজ্ব মাওলানা মো. আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েম। যুগ্ম মহাসচিব পদে রয়েছেন কাজী মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব কাজী মাওলানা মো. শাহাদাতুল ইসলাম, কাজী মাওলানা মো. আজিজুর রহমান সুমন ও কাজী মাওলানা মো. মফিজুল ইসলাম।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আলহাজ্ব কাজী মাওলানা মো. মাহমুদুল হক নান্নু, অর্থ সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মো. মোজাম্মেল হোসাইন, দপ্তর সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মো. নূরুল আমিন, আইন সম্পাদক এডভোকেট কাজী মাওলানা মো. শাহীন পারভেজ প্রচার সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা শাহ মাহমুদ রেজা এবং সহ প্রচার সম্পাদক জনাব কাজী মাওলানা মোঃ কবির হোসেন।
সভায় সভাপতিত্ব করেন সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েম। এতে সমিতির স্থায়ী নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় নিকাহ রেজিস্ট্রারদের বিভিন্ন দাবি ও পেশাগত অধিকার নিয়েও আলোচনা হয়। এ সময় আগামী ১১ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষা, শূন্য পদে স্থায়ী নিয়োগ, যোগ্য সন্তানকে নিয়োগ, শিক্ষকতা পেশায় থাকা নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগ বহাল, বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত বৃদ্ধি ও পেশার আইনি সুরক্ষাসহ ছয় দফা দাবি তুলে ধরা হবে।





























